হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরাদের খাদ্যসামগ্রী দিচ্ছেন চিকিৎসকরা

বরিশাল প্রতিনিধি
০৫ এপ্রিল ২০২০, ১৭:১১আপডেট : ০৫ এপ্রিল ২০২০, ১৭:১৮

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরাদের মাঝে ত্রাণ বিতরণ করা হচ্ছে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফেরাদের সহায়তা দিচ্ছে চিকিৎসকদের সংগঠন আন্তঃবিভাগ চিকিৎসক পরিষদ। সংস্থাটি নিজস্ব অর্থায়নে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ করেছে। রবিবার (৫ এপ্রিল) দুপুর থেকে সুস্থ হওয়া ১৫ জনের মাঝে এ অনুদান বিতরণ করেন সংগঠনের নেতারা। একইসঙ্গে মাস্টার রোলে কর্মরতদের মাঝেও আর্থিক অনুদান দেওয়া হয়।

 হাসপাতালটির অর্থপেডিক্স ওয়ার্ডের সামনে বসে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় রোগী প্রতি ছয় কেজি চাল, দুই কেজি পেঁয়াজ, দুই কেজি  আলু, এককেজি ডাল, দুই লিটার সয়াবিন তেল, এক প্যাকেট লবন, একটি সাবান ও নগদ একশ’ করে টাকা দেওয়া হয়। একই স্থান থেকে মেডিক্যালে পরিষ্কার-পরিচ্ছন্নতায় দায়িত্বরত মাস্টার রোলের ১৫ কর্মচারীর প্রত্যেককে ৫শ’ টাকা করে আর্থিক অনুদান দেওয়া হয়।

সংগঠনের সভাপতি ডা. সুদিপ কুমার হালদার বলেন, ‘সংগঠনের সদস্যদের নিজস্ব অর্থায়নে এ কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। প্রতিদিন যেসব রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরছেন, তাদের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। একইসঙ্গে যারা মাস্টার রোলে কর্মরত আছেন, তাদের আর্থিক অবস্থাও ভালো না। এ কারণে তাদেরও অনুদান দেওয়া হচ্ছে। করোনার এ অবস্থা যতদিন চলবে ততদিন রোগীদের মাঝে এভাবে খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত থাকবে।'

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি ডাক্তার শাহাদাত হোসেন জুয়েল, সাধারণ সম্পাদক ডাক্তার আশিক দত্ত, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ খান, সাংগঠনিক সম্পাদক ডাক্তার হাফিজ আহমেদ ফাইয়াজ, দফতর সম্পাদক ডাক্তার দীপক কুমার দাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক ডাক্তার চিরঞ্জিত সিনহা পলাশ, সমাজসেবা সম্পাদক ডাক্তার মনিরুজ্জামান মনির, সংগঠনের কার্যকরী সদস্য ডাক্তার অপূর্ব কুমার চৌধুরী, ডাক্তার ফয়সাল আহমেদ, ডাক্তার মাজহারুল রেজওয়ান রেজাসহ অন্যরা।

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি