ফ্রন্টলাইনের করোনা যোদ্ধা বিভূতি ভুষণকে পুলিশ কমিশনারের উপহার

বরিশাল প্রতিনিধি
২৬ এপ্রিল ২০২০, ২১:৫৩আপডেট : ২৬ এপ্রিল ২০২০, ২১:৫৫

ফ্রন্টলাইনের করোনা যোদ্ধা বিভূতি ভুষণকে পুলিশ কমিশনারের উপহার

বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজের করোনা পরীক্ষাগারে কর্মরত মেডিক্যাল টেকনোলজিস্ট বিভূতি ভূষণ হালদারকে উপহার পাঠিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান। রোববার (২৬ এপ্রিল) বিকালে বিভূতির অস্থায়ী বাসভবনে এই উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়।
সবাই যখন করোনা রোগী এড়িয়ে চলছেন, করোনা রোগীর নমুনা সংগ্রহে অনীহা প্রকাশ করছেন, ঠিক তখন সাহসের সঙ্গে করোনা সন্দেহভাজন রোগীদের নমুনা সংগ্রহে এগিয়ে আসেন মেডিক্যাল টেকনোলজিস্ট বিভূতি ভূষণ হালদার। এ পর্যন্ত ২৭১ জনের নমুনা সংগ্রহ (টেনে) করে ফ্রন্টলাইনের করোনা যোদ্ধা পরিচিতি লাভ করেছেন বিভূতি ভূষণ।
কঠিন সময়ে বিভূতির এমন কাজে উৎসাহ প্রদান এবং তার সাহসিকতার স্বীকৃতি স্বরূপ তাকে নগদ ৫ হাজার টাকা, ২ সেট গ্লাভস, ২টি মাস্ক ও ১টি পিপিই এবং ২ ঝুড়ি ফল উপহার পাঠিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান।
পুলিশ কমিশনারের উপহার সামগ্রী পেয়ে বিভূতি ভূষণ জানান, পুলিশ কমিশনারের পাঠানো পুরস্কার তার আত্মবিশ্বাস এবং কাজের গতি আরও বাড়াবে।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের