শিশুকে হত্যার অভিযোগ, লাশ মিললো কচুরিপানার নিচে

বরিশাল প্রতিনিধি
০১ মে ২০২০, ২১:০২আপডেট : ০১ মে ২০২০, ২১:০২

বরিশাল বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের কোদালিয়া এলাকায় হামিম (৩) নামে এক শিশুকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বাড়ির পাশের একটি পুকুরের কচুরিপানার নিচে থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জাকিয়া বেগম নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

নিহত হামিম কোদালিয়া এলাকার সালাম কবিরাজের ছেলে। আটক জাকিয়া বেগম একই এলাকার এনায়েতের স্ত্রী।

এ ঘটনায় বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে নিহতের দাদা আলতাফ কবিরাজ বাদী হয়ে বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানায় হত্যা মামলা দায়ের করেছেন। ওই মামলায় জাকিয়াকে গ্রেফতার দেখিয়ে শুক্রবার (১ মে) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শিশুটির চাচা আবুল বাশার বলেন, 'বৃহস্পতিবার বেলা একটার পর থেকে হামিমের কোনও সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরে আশপাশের বেশ কয়েকটি পুকুর ও নদীতে খোঁজা হয়। না পেয়ে হামিমের খেলার সাথি জাকিয়ার চার বছরের ছেলেকে জিজ্ঞেস করা হয়। সে আদো আদো কন্ঠে বলে, 'হামিমকে আমার মা মারধর করে বাড়ির পাশের পুকুরে চুবিয়েছে।' ওই শিশুর দেওয়া তথ্যানুযায়ী সেই পুকুরে সন্ধান চালিয়ে শুক্রবার বিকালে হামিমের মরদেহ কচুরিপানার নিচে থেকে উদ্ধার করা হয়।

নিহতের ফুফু শিউলি বেগম জানান, জাকিয়ার ছেলে খেলতে হামিমদের  বাড়িতে যেত। এ জন্য জাকিয়া রাগারাগি করে। পরে গত পরশু হামিমের বাবা জাকিয়ার ছেলেকে তাদের বাড়িতে না আসার জন্য বলেন। এরপরই এ ঘটনা ঘটলো।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম জানান, এ ঘটনায় দায়ের করা মামলায় জাকিয়াকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী