পিএসসি সংস্কারের দাবিতে শাহবাগ ‘ব্লকেড’ পুলিশের সঙ্গে হাতাহাতি

ঢাবি প্রতিনিধি
০৪ জুলাই ২০২৫, ১৮:৪৭আপডেট : ০৪ জুলাই ২০২৫, ১৯:০৯

সরকারি কর্ম কমিশন (পিএসসি) সংস্কারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে ‘ব্লকেড’ কর্মসূচি পালন করার সময় পুলিশের সঙ্গে চাকরি প্রত্যাশী ও শিক্ষার্থীদের হাতাহাতি হয়েছে। পুলিশ লাঠিচার্জ করলে শাহবাগ ছেড়ে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়েছে আন্দোলনকারীরা।

শুক্রবার (৪ জুলাই) বিকালে ছাত্র সমাবেশের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে এসে আন্দোলনকারীরা শাহবাগে অবস্থান নেন। এসময় আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

এ সময় তারা ‘পিএসসির কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘সংস্কার সংস্কার, পিএসসি সংস্কার’, ‘ইন্টেরিম না রাজপথ, রাজপথ রাজপথ’সহ নানা স্লোগান দিতে থাকেন।

আন্দোলনকারীদের ভাষ্যে, ৪৪, ৪৫ ও ৪৬তম বিসিএসের প্রশ্নফাঁসের কথা সবাই জানে। তবু সরকার কার্যত কোনও সমাধান করতে পারেনি। তারা এসব পরীক্ষার ফলাফলের সঙ্গে প্রিলিমিনারি, রিটেন ও ভাইভার নম্বরও চান।

আন্দোলনকারীদের মধ্যে অন্যতম বুয়েটের সাবেক শিক্ষার্থী সালেহিন বলেন, ‘আমরা পিএসসির সংস্কার চাই। অনেক দিন ধরেই আমরা এই দাবি জানিয়ে আসছি। আজ আমরা বিভিন্ন কর্মসূচি পালন করছি।’

/ইউএস/এমওএফ/ 
সম্পর্কিত
হামে মৃত শিশুদের স্মরণে শাহবাগে গায়েবানা জানাজা
শাহবাগে বাসা থেকে চিকিৎসকের মৃতদেহ উদ্ধার
ছাত্রদল-শিবির ধাওয়া-পাল্টা ধাওয়াশাহবাগে সাংবাদিক ও ডাকসু নেতাদের ওপর হামলা  
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের