শ্রীলঙ্কায় দ্বিতীয় ওয়ানডের আগের দিন লন্ডনে গেলেন সিমন্স

স্পোর্টস ডেস্ক
০৪ জুলাই ২০২৫, ১৮:৪৮আপডেট : ০৪ জুলাই ২০২৫, ১৮:৪৮

প্রথম ওয়ানডেতে অবিশ্বাস্য ধসের পর ৭৭ রানে শ্রীলঙ্কার কাছে হেরেছে বাংলাদেশ। সিরিজে ফিরতে শনিবার তারা লঙ্কানদের মুখোমুখি হচ্ছে। এই ম্যাচে মেহেদী হাসান মিরাজরা ডাগআউটে পাচ্ছেন না প্রধান কোচ ফিল সিমন্সকে।

শুক্রবার লন্ডনের উদ্দেশে শ্রীলঙ্কা ছেড়েছেন বাংলাদেশের হেড কোচ। গুঞ্জন ছিল, দলের পারফরম্যান্স নিয়ে পর্যবেক্ষণ জানতে তাকে তলব করেছিলেন বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল। কিন্তু ঘটনা তা নয়, লন্ডকে চিকিৎসা সংক্রান্ত কাজে গেছেন ওয়েস্ট ইন্ডিয়ান।

সিরিজের তৃতীয় ওয়ানডেতে সিমন্সকে পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে। আগামী সাত জুলাই তার শ্রীলঙ্কায় ফেরার কথা। তারপর বাংলাদেশ তিনটি টি-টোয়েন্টি খেলবে।

টিম ম্যানেজার নাফীস ইকবাল নিশ্চিত করেছেন, ‘ব্যক্তিগত কারণে দুই দিনের জন্য ফিল সিমন্স লন্ডনে যাচ্ছেন।’

তিনি আরও জানান, ফেব্রুয়ারিতে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ছিল সিমন্সের। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির কারণে তা পিছিয়ে দেন। সবশেষ অ্যাপয়েন্টমেন্টের তারিখ কোনোভাবে পেছানো সম্ভব হয়নি বলে যেতেই হলো। নাফীস বলেছেন, ‘এই সফরের আগেই বোর্ডের সঙ্গে এই ব্যাপারে কথা হয়েছে। আজ তিনি যাচ্ছেন এবং ৭ জুলাই ফিরবেন।’

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের