ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বাংলা ট্রিবিউনের সাংবাদিক গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মে ২০২০, ০১:৩৯ আপডেট : ০৭ মে ২০২০, ০৪:২৫

সুমন সিকদার

ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে দায়ের করা এক মামলায় বাংলা ট্রিবিউনের বরগুনা প্রতিনিধি সুমন সিকদারকে গ্রেফতার করেছে বরগুনা থানা পুলিশ। একই মামলায় আরও দুই স্থানীয় সাংবাদিক গ্রেফতার হয়েছেন। তাদের থানা হেফাজতে রাখা হয়েছে।
বুধবার (৬ মে) দিবাগত রাত সোয়া ১টার দিকে বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এক নারী গত ৬ মে তাদের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। মামলায় সাতজন নামীয় আসামি রয়েছে।’
আসামিদের বিরুদ্ধে ওই নারী ও তার মায়ের বিরুদ্ধে ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে মিথ্যা বানোয়াট গুজব ছড়ানোর অভিযোগ আনা হয়েছে বলেও জানান তিনি। অন্য আসামিরা হলেন, বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জামাল মীর, টিংকু, আসাদ সবুজ, রাব্বি, ছগির হোসেন ও রুবেল। তাদের আগামীকাল আদালতে পাঠানো হবে বলেও জানান ওসি।

/এআরআর/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
১২ দিন চেষ্টা চালিয়েও ছাত্রদল নেতা শাকিলকে বাঁচানো গেলো না
১২ দিন চেষ্টা চালিয়েও ছাত্রদল নেতা শাকিলকে বাঁচানো গেলো না
‘ক্রসফায়ার’: একশব্দেই ফিরে এলো গুম-বিচারবহির্ভূত হত্যার ভয়ংকর স্মৃতি
‘ক্রসফায়ার’: একশব্দেই ফিরে এলো গুম-বিচারবহির্ভূত হত্যার ভয়ংকর স্মৃতি
আইজিপিকে অপসারণের দাবি এনসিপির
আইজিপিকে অপসারণের দাবি এনসিপির
জালে অজগর আর বসতঘর থেকে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার
জালে অজগর আর বসতঘর থেকে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার
সর্বাধিক পঠিত
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
‘আমাদের নীরব কান্না দেখার মতো কেউ নেই’
‘আমাদের নীরব কান্না দেখার মতো কেউ নেই’
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, ১৬ ডিগ্রিতে নামলো তাপমাত্রা
পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, ১৬ ডিগ্রিতে নামলো তাপমাত্রা