সুফিউর রহমানের দায়িত্ব পরিবর্তন হতে পারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মে ২০২৫, ১৯:৫৬আপডেট : ২১ মে ২০২৫, ১৯:৫৬

গত ২০ এপ্রিল কূটনীতিক মো. সুফিউর রহমানকে প্রতিমন্ত্রী পদমর্যাদায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োগ দিয়েছিলেন ড. মুহাম্মদ ইউনূস। এর একমাস পরে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলছেন, সুফিউর রহমানের দায়িত্ব পরিবর্তন হতে পারে।

প্রতিমন্ত্রী পদমর্যাদায় রাষ্ট্রদূত মো. সুফিউর রহমানকে নিয়োগ দেওয়ার পরে তিনি কাজ করছেন না– এ বিষয়ে জানতে চাইলে বুধবার (২১ মে) পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, ‘উনি এখন পর্যন্ত যোগ দেননি। সরকারের সিদ্ধান্ত যখন হবে তখন যোগ দেবেন অথবা দেবেন না।’

সুফিউর রহমানকে প্রধান উপদেষ্টার দফতর থেকে নিয়োগ দেওয়া হয়েছে এবং এরপর যোগ দিতে কোনও সমস্যা হচ্ছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘যোগ দিতে কোনও সমস্যা নেই। এ বিষয়ে আরও কিছু চিন্তা-ভাবনা চলছে, তার দায়িত্ব পরিবর্তন বা কোনকিছু।’

উল্লেখ্য, কূটনীতিক মো. সুফিউর রহমানকে প্রতিমন্ত্রী পদমর্যাদায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এক মাসেরও বেশি সময় মন্ত্রণালয়ে অফিস করতে পারেননি তিনি। একই ধরনের আদেশপ্রাপ্ত অন্য প্রতিমন্ত্রী পদমর্যাদার ব্যক্তি, যেমন— খোদা বকশ চৌধুরী, সায়েদুর রহমান বা এম আমিনুল ইসলাম স্ব স্ব মন্ত্রণালয়ে অফিস করলেও সুফিউর রহমানকে অফিস করতে না দেওয়ার বিষয়ে বাধা তৈরি করা হচ্ছে।

/এসএসজেড/এমএস/
সম্পর্কিত
মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জাতিসংঘের অ্যাসেম্বলি হলে খলিলুর রহমান 
এলডিসি’র বিষয়ে সুইজারল্যান্ডের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক