করোনা জয়ী বাবা-মেয়েসহ তিন জনকে প্রশাসনের শুভেচ্ছা

ভোলা প্রতিনিধি
১১ মে ২০২০, ১৯:০৪আপডেট : ১১ মে ২০২০, ১৯:০৪

ফুল দিয়ে করোনা জয়ীদের শুভেচ্ছা জানানো হচ্ছে ভোলায় করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ১৩ দিনের মধ্যেই সুস্থ হয়ে উঠেছেন বাবা-মেয়েসহ তিন রোগী। পরপর দু'টি পরীক্ষায় নমুনা নেগেটিভ আসায় সোমবার (১১ মে) দুপুরে তাদের ছাড়পত্র দেওয়া হয়। এ সময় জেলা পুলিশ ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা তাদের করতালি ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা জানানোর সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার সরকার মো. কায়সার, সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালীসহ প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

গত ২৯ এপ্রিল শহরের ভিএবিএস রোড এলাকার বাসিন্দা মোজাহিদুর রহমান ও তার কলেজ পড়ুয়া মেয়ে শানজিদা খানম মিম এবং ইলিশা এলাকার এক পল্লি চিকিৎসকের করোনা শনাক্ত হয়। জেলা স্বাস্থ্যবিভাগের তত্ত্বাবধানে তারা নিজ নিজ বাড়িতে আইসোলশনে থেকেই সুস্থ হয়ে উঠেন। এর আগে ভোলার বোরহানউদ্দিন মোহনা নামের এক শিশু ও মনপুরায় নূরে আলম নামের এক যুবক করোনা জয় করেন।

সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী জানান, ভোলায় করোনা সন্দেহে এখন পর্যন্ত ৬৮৯টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে রিপোর্ট এসছে ৪৭৩টি। করোনা শনাক্ত হয়েছেন আট জন। তবে পাঁচ জন ইতোমধ্যে সুস্থ হয়েছেন। বর্তমানে আক্রান্ত তিন জনের মধ্যে দু'জন নিজ বাড়িতে এবং একজন হাসপাতালে আইসোলেশনে আছেন।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় ৫৭ জনসহ জেলায় এখন হোম কোয়ারেন্টিনে আছেন ৩৫৪ জন। এছাড়া ১৪ দিনের কোয়ারেন্টিন শেষ হয়েছে এক হাজার ৬২৫ জনের। সর্বমোট কোয়ারেন্টিনে রাখা হয়েছিল এক হাজার ৯৭৯ জনকে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের