বরিশালে এরশাদের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মোনাজাতের পর মাস্ক বিতরণ

বরিশাল প্রতিনিধি
১৪ জুলাই ২০২০, ১৭:৫৯আপডেট : ১৪ জুলাই ২০২০, ১৮:২৫

বরিশালে এরশাদের মৃত্যুবার্ষিকীতে মাস্ক বিতরণের দৃশ্য

মসজিদে দোয়া ও মোনাজাতের পর মাস্ক বিতরণের মধ্য দিয়ে বরিশাল নগরীতে পালিত হয়েছে জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী। জেলা ও মহানগরের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মঙ্গলবার (১৪ জুলাই) বাদ জোহর নগরীর বায়তুল মোকাররম মসজিদে আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দলের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দলের যুগ্ম মহাসচিব ইকবাল হোসেন তাপস। বক্তব্য রাখেন রফিকুল ইসলাম গফুর, রুস্তুম আলী খান, আকতার রহমান, ফোরকান তালুকদারসহ স্থানীয় নেতৃবৃন্দ। দোয়া ও মোনাজাত শেষে সদর রোডে মাস্ক বিতরণ করা হয়।

দিনটি উপলক্ষে মঙ্গলবার সকাল থেকে দলীয় কার্যালয়ে কোরআন খানি অনুষ্ঠিত হয়। জাতীয় পতাকা উত্তোলন এবং দলের পতাকা অর্ধনমিত রাখা হয়। এছাড়া নগরী, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের মসজিদে দোয়া ও মোনাজাত এবং কোরআন খানি অনুষ্ঠিত হয়।

/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের