৯৯৯-এ ফোন পেয়ে বৃদ্ধকে হাসপাতালে নিলো পুলিশ

বরিশাল প্রতিনিধি
১৩ আগস্ট ২০২০, ১৯:৫১আপডেট : ১৩ আগস্ট ২০২০, ১৯:৫১

৯৯৯-এ ফোন পেয়ে বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে নেয় পুলিশ ৯৯৯-এ ফোন পেয়ে বরিশালে রাস্তার পাশে পড়ে থাকা অসুস্থ বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। ওসি নূরুল ইসলামের তত্ত্বাবধানে বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে তাকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশকে ওই বৃদ্ধ জানিয়েছেন, তার নাম সেকেন্দার আলী। বাড়ি ভোলার ভেদুরিয়ার মাঝিরহাট এলাকায়। পরিবার পরিজন সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি কেঁদে ওঠেন। তার সঙ্গে আড়াই হাজার নগদ টাকা পেয়েছে পুলিশ; যা তাদের জিম্মায় রয়েছে।

কোতোয়ালি মডেল থানার এসআই মো. রিয়াজ জানান, ওই বৃদ্ধ নগরীর কলেজ রোডের লিচুশাহ্ সড়কের পাশে পড়েছিল। স্থানীয় কিছু যুবক ৯৯৯-এ কলের মাধ্যমে কোতোয়ালি মডেল থানাকে বিষয়টি জানায়। খবর পেয়ে পুলিশের একটি দল ওই বৃদ্ধকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে তাকে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের ৭ নম্বর মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম জানান, চিকিৎসায় বৃদ্ধ সুস্থ হলে তার বিষয়ে বিস্তারিত জানা যাবে। ওই বৃদ্ধর পোশাক, খাবার ও ওষুধসহ যাবতীয় প্রয়োজন পুলিশ ও হাসপাতালের পক্ষ থেকে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এরপর তিনি সুস্থ হলে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের