বিদ্যুৎস্পৃষ্টে মিস্ত্রির মৃত্যু

পিরোজপুর প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০২০, ১৬:৫৬আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২০, ১৬:৫৮

নিহত জাহিদুল ইসলামের পাশে স্বজনরা পিরোজপুর সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহিদুল ইসলাম নামের এক বৈদ্যুতিক মিস্ত্রির মৃত্যু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে পিরোজপুর সদর উপজেলার মধ্য নামাজপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. জাহিদুল ইসলাম (৩২) পিরোজপুর সদর উপজেলার মধ্য নামাজপুর এলাকার মো. মোস্তফা আকনের পুত্র। 

পিরোজপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম সুমন জানান, বৈদ্যুতিক মিস্ত্রি জাহিদুল রাত ৯টার দিকে মধ্য নামাজপুর এলাকার সোহেল নামের এক ব্যক্তির বাড়ির বৈদ্যুতিক সংযোগ লাইনের সমস্যা মেরামতের জন্য বৈদ্যুতিক ঘুঁটিতে ওঠে। সেখানে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চিকিৎসক মো. আরিফ হাসান জানান, বিদ্যুৎস্পৃষ্ট হওয়া যুবককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।
পিরোজপুর সদর থানার ওসি নুরুল ইসলাম বাদল জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম