খেলার জন্য ডেকে নিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ

বরিশাল প্রতিনিধি
০৮ অক্টোবর ২০২০, ০৯:২৪আপডেট : ০৮ অক্টোবর ২০২০, ০৯:২৪

ধর্ষণ

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের রুনসী গ্রামে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে চার শিশুকে আটক করেছে পুলিশ।আটককৃতদের বয়স ৯-১০ বছর। এ ঘটনায় মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে শিশুটির বাবা বাদী হয়ে শিশু ও নারী নির্যাতন আইনে মামলা করেন। 

বুধবার (৭ অক্টোবর) চার শিশুকে গ্রেফতার দেখিয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। বিচারক এনায়েতুল্লাহ তাদেরকে যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন।

মামলার বাদী জানান, খেলার কথা বলে রবিবার বিকালে তার মেয়েকে ডেকে নিয়ে বাড়ি সংলগ্ন বাগানে নিয়ে ধর্ষণ করে। সোমবার রাত অসুস্থ হয়ে পড়লে বিষয়টি প্রকাশ পায়। এরপর মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মেডিক্যাল পরীক্ষার জন্য বরিশালে পাঠান।

ঘটনার সত্যতা স্বীকার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ইসরাত জেরিন জুঁই জানান, শিশুটির অবস্থা এবং কথা বলে ধর্ষণের সন্দেহ হলে মেডিক্যাল পরীক্ষার জন্য শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।

বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম জানান, জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছে একজন ধর্ষণ করেছে বাকিরা তাকে সহযোগিতা করেছে। 

অতিরিক্ত পুলিশ সুপার (বাকেরগঞ্জ সার্কেল) সুদীপ্ত সরকার বলেন, উভয়পক্ষই যেহেতু শিশু। তাই প্রচলিত আইনে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের