কীর্তনখোলায় নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

বরিশাল প্রতিনিধি
০৪ নভেম্বর ২০২০, ০৩:০৮আপডেট : ০৪ নভেম্বর ২০২০, ০৩:০৮

দ্বীপ ঘোষ বন্ধুর জন্মদিন পালন করতে গিয়ে বরিশাল নগরীর মুক্তিযোদ্ধা পার্ক সংলগ্ন কীর্তনখোলা নদীতে পড়ে নিখোঁজ দ্বীপ ঘোষের (১৬) মরদেহ ১৮ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলের কাছাকাছি এলাকা থেকে বরিশাল ফায়ার সার্ভিসের কর্মীরা মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে তার মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

দ্বীপ ঘোষ নগরীর আমানতগঞ্জ এলাকার মিন্টু ঘোষের ছেলে। সে এ বছর প্রকাশিত এসএসসি পরীক্ষায় এক বিষয়ে রেফার্ড পেয়েছে।

ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার জানান, রাতের পর সকাল থেকেই ডুবুরিরা ঘটনাস্থলে নিখোঁজ দ্বীপের সন্ধান চালায়। এরপর কিছুদূর থেকেই তার মরদেহ উদ্ধার করা হয়। কোনও অভিযোগ না থাকায় দ্বীপের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

প্রসঙ্গত, বন্ধু মো. রিয়াদের জন্মদিন পালন করতে তারা ৬ বন্ধু ট্রলার ভাড়া করে। সন্ধ্যায় ঘটনাস্থলে কেক কাটার পর সকলে উল্লাসে মেতে ওঠে। এ সময় দ্বীপ নদীতে পড়ে যায়। তাৎক্ষণিক তার দুই বন্ধু নদীতে লাফিয়ে পড়ে। কিন্তু দ্বীপের সন্ধান মেলেনি। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজিও করা হয়।

ট্রলার থেকে দ্বীপ নদীতে পড়ে যাওয়ার বিষয়টি জানার পর দমকল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। কিন্তু ঘটনাস্থলে গভীরতা বেশি এবং স্রোতের চাপ থাকায় উদ্ধার অভিযান স্থগিত করেন। মঙ্গলবার সকালে আবারও উদ্ধার অভিযান চালিয়ে দ্বীপের মরদেহ উদ্ধার করেন তারা।

/আইএ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের