মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার দুর্নীতির তদন্ত শুরু

বরিশাল প্রতিনিধি
০৭ নভেম্বর ২০২০, ১৯:৫৪আপডেট : ০৭ নভেম্বর ২০২০, ১৯:৫৪

চলছে স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সাক্ষ্য গ্রহণ বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএম রমিজ আহমেদের বিরুদ্ধে অর্থ আত্মসাতসহ বিভিন্ন দুর্নীতির তদন্ত শুরু হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত স্বাস্থ্য অধিদফতর গঠিত তদন্ত কমিটির প্রধান পটুয়াখালীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সাক্ষ্য গ্রহণ করেন।

অভিযোকারী মেহেন্দিগঞ্জ পৌরসভাপর ৪ নং ওয়ার্ড কাউন্সিলর মশিউর রহমান নাদিম উপস্থিত না থাকায় তার সাক্ষ্য নিতে পারেননি তদন্ত কমিটি।  

২৩ আগস্ট মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএম রমিজ আহমেদের বিরুদ্ধে অর্থ আত্মসাতসহ বিভিন্ন দুর্নীতির লিখিত অভিযোগ করেন স্থানীয় ৪ নং ওয়ার্ড কাউন্সিলর নাদিম। এর পরিপ্রেক্ষিতে গত ১৮ অক্টোবর স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (প্রশাসন) ডা. শেখ মোহাম্মাদ হাসান ইমাম সাক্ষরিত চিঠিতে পটুয়াখালীর সিভিল সার্জনকে প্রধান করে এক সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।  

তদন্ত কমিটিকে পরবর্তী ১৫ কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়। ওই কমিটি শনিবার তদন্তের প্রথম দিন অতিবাহিত করেছে। পটুয়াখালীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন বলেন, নিরপেক্ষভাবে তদন্ত প্রতিবেদন দিতে কাজ চলছে।  

মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএম রমিজ আহমেদ অর্থ আত্মসাতসহ বিভিন্ন দুর্নীতিতে জড়িত থাকার কথা অস্বীকার করেন। তবে তদন্ত কমিটির যে কোনও সুপারিশ মেনে নেবেন বলে জানান তিনি।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের