পটুয়াখালীতে বিএনপির সভায় হামলার অভিযোগ

পটুয়াখালী সংবাদদাতা
০৯ নভেম্বর ২০২০, ০৯:১০ আপডেট : ০৯ নভেম্বর ২০২০, ০৯:১১

সভায় হামলা

পটুয়াখালী জেলা বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক কমিটির পরিচিতি ও সংবর্ধনা সভায় সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায়  অন্তত ১০-১২ জন আহত হয়েছেন।

রবিবার (৮ নভেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে শহরের পুরানবাজার এলাকায় খান মহল কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবর্ধনা সভা চলাকালে নেতাকর্মীদের ওপর হামলা করে সভা পণ্ড করে দেয় মাস্ক পরিহিত এক দল সন্ত্রাসী। এসময় হামলাকারীরা সভাস্থলে ভাঙচুর চালায় এবং বিএনপি নেতাকর্মীদের লাঠি ও লোহার পাইপ দিয়ে পিটিয়ে সভাস্থল থেকে বের করে দেয়। খবর পেয়ে পুলিশের কয়েকটি টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিএনপির কেন্দ্রীয় সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান টোটন জানান, ৩ নভেম্বর কেন্দ্র ঘোষিত নবগঠিত আহ্বায়ক কমিটিকে পটুয়াখালী সদর উপজেলা ও দুমকী উপজেলা বিএনপির পক্ষ থেকে সংবর্ধনা সভার আয়োজন করা হয়। রবিবার বিকাল ৫টার দিকে মাস্ক পরা ১০-১৫ জনের একদল সন্ত্রাসী লাঠি ও লোহার পাইপ নিয়ে সভাস্থলে প্রবেশ করে সভায় যোগদানকারীদের ওপর হামলা চালায় এবং চেয়ার ভাঙচুর করে। সভায় যোগদানকারীদের পিটিয়ে সভাস্থল থেকে বের করে দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সভায় হামলা

বিএনপির পটুয়াখালী জেলা সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি বলেন, ছাত্রলীগের সাবেক কিছু নেতাকর্মীর নেতৃত্বে হামলা চালানো হয়েছে। 

পটুয়াখালী সদর থানার ওসি আখতার মোর্শেদ বলেন, খবর পেয়ে পুলিশের কয়েকটি দল ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু ততক্ষণে বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা ঘটনাস্থল ত্যাগ করে চলে যায়।

 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চীন কেন গড়ছে স্বর্ণের পাহাড়?
কী, কেন, কীভাবে চীন কেন গড়ছে স্বর্ণের পাহাড়?
ওসমানী বিমানবন্দরে এয়ারগানের ফায়ারে ক্লিনার আহত
ওসমানী বিমানবন্দরে এয়ারগানের ফায়ারে ক্লিনার আহত
ইতিহাসের শহর এথেন্সে এখন খাবারও ভ্রমণের অন্যতম আকর্ষণ
ইতিহাসের শহর এথেন্সে এখন খাবারও ভ্রমণের অন্যতম আকর্ষণ
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
কক্সবাজার বিমানবন্দর সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!
অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
কী কারণে হাফেজি পড়া ছেলেকে হত্যা করলেন বাবা, জানালেন জবানবন্দিতে
কী কারণে হাফেজি পড়া ছেলেকে হত্যা করলেন বাবা, জানালেন জবানবন্দিতে