লঞ্চ থেকে পড়ে যাওয়া শিক্ষিকাকে উদ্ধার করলো জেলেরা

বরিশাল প্রতিনিধি
১৫ নভেম্বর ২০২০, ১৭:২৮আপডেট : ১৫ নভেম্বর ২০২০, ১৭:২৮

লঞ্চ বরিশাল থেকে ঢাকাগামী লঞ্চ থেকে কীর্তনখোলা নদীতে পড়ে যাওয়া শিক্ষিকা ফাল্গুনীকে (৩৫) মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেছে জেলেরা। সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের মক্রমপ্রতাপ গ্রামের জেলে আলাম চৌকিদারের বাড়িতে রাখা হয়েছে তাকে। শনিবার রাত ৯টায় বরিশাল নদী বন্দর থেকে ঢাকাগামী এমভি সুন্দরবন-১০ লঞ্চের ডেক যাত্রী ছিলেন ওই শিক্ষিকা। এ সময় তার সঙ্গে মা ও খালা ছিলেন।  

ফাল্গুনীর বাড়ি ভোলার লালমোহন এলাকার। খুলনা বিএল কলেজ থেকে ইংরেজীতে অনার্স মাস্টার্স সম্পন্ন করে লালমোহনের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে চাকরি করছেন তিনি।  

সুন্দরবন-১০ লঞ্চের সুপারভাইজার হারন-অর রশিদ জানান, রাত পৌনে ১০টার দিকে ঢাকাগামী লঞ্চটি কীর্তনখোলা নদীর চরমোনাই এলাকা অতিক্রমকালে পেছনের দিক থেকে এক নারী নদীতে পড়ে যায়। অন্য যাত্রীদের কাছ থেকে খবর পেয়ে লঞ্চটি দিক পরিবর্তন করে নদীর ওই স্থানে গিয়ে সার্চ লাইট মেরে মাইকিং করে সন্ধান চালায়। কিন্তু তার কোনও অস্তিত্ব না পাওয়ায় মাইকিং করে আশপাশের বাসিন্দাদের খবরটি জানিয়ে লঞ্চটি ফের ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়।  

নদীতে পড়ে যাওয়া নারীর সঙ্গে থাকা তার মা ও খালাকে ওই স্থানে নেমে যাওয়ার প্রস্তাব দিলেও তারা সেখানে নামতে রাজি হননি। লঞ্চটি অনেক দূরে চলে যাওয়ার পর পুলিশ লঞ্চের মোবাইল ফোনে কল করে জানায় ওই নারীকে উদ্ধার করে পাশের এক বাড়িতে রাখা হয়েছে।

ওই নারীকে নদী থেকে উদ্ধার করা আলাম চৌকিদার জানান, আমিসহ দুই জন নৌকায় কীর্তনখোলা নদীর চরমোনাই পয়েন্টে জাল ফেলে মাছ শিকার করছিলাম। হঠাৎ নদীর মধ্যে একজন মানুষ হাবুডুবু খাচ্ছে দেখতে পাই। কাছে গিয়ে এক নারীকে প্রায় নিস্তেজ অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে আসি। ওই নারী স্বাভাবিক হওয়ার পর জিজ্ঞাসাবাদে বলেছে সে (ফাল্গুনী) লঞ্চের পেছনে পা ধোয়ার সময় নদীতে পড়ে যায়। 

কোতোয়ালি মডেল থানার ওসি নুরুল ইসলাম জানান, ওই নারীকে উদ্ধারের খবর পেয়ে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট লঞ্চ কর্তৃপক্ষের মাধ্যমে তার স্বজনদের জানানো হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের