বঙ্গবন্ধুর নামে ১০ কিলোমিটার সড়কের নামকরণ

পিরোজপুর প্রতিনিধি
১৯ নভেম্বর ২০২০, ০৮:৪০ আপডেট : ১৯ নভেম্বর ২০২০, ০৮:৪১

উপজেলা স্বাস্থ্যসেবা কমিটির সভায় অতিথিরা বরিশাল-ঝালকাঠি-ভান্ডারিয়া-মঠবাড়িয়া-পাথরঘাটা আঞ্চলিক মহাসড়কের ভান্ডারিয়া উপজেলা সদরের কলেমা চত্বর থেকে চরখালী বিসমিল্লাহ পর্যন্ত ১০ কিলোমিটার সড়কের নামকরণ করা হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে।

বুধবার (১৮ নভেম্বর) ভান্ডারিয়া উপজেলা অডিটোরিয়ামে উপজেলা স্বাস্থ্যসেবা কমিটির সভায় জাতীয় পার্টি জেপি চেয়ারম্যান, সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি এ ঘোষণা দেন। সভায় আনোয়ার হোসেন মঞ্জু আরও বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীন না হলে এদেশের এতো উন্নয়ন সম্ভব হতো না।

উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ, ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ মোহাম্মদ কামাল হোসেন, উপজেলা প্রকৌশলী মো. বদরুল আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ভবানী শংকর বল প্রমুখ।

সভায় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিম, ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত (ওসি) এসএম মাকসুদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফায়জুর রশিদ খসরু, সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দার, ইউপি চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান টুলু, খান এনামুল করিম পান্না প্রমুখ।

পরে বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. তৌহিদুল ইসলাম। 

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১৩ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৩ অক্টোবর, ২০২৬)
ষষ্ঠ শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা, শিক্ষক ও দুই শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
ষষ্ঠ শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা, শিক্ষক ও দুই শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে ছাদ ঢালাই, ২৭ দিনেই বিচ্ছিন্ন কলাম
সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে ছাদ ঢালাই, ২৭ দিনেই বিচ্ছিন্ন কলাম
নারী-শিশুর প্রতি সহিংসতা রোধে কঠোর জিরো টলারেন্স নীতি: রাষ্ট্রপতি
নারী-শিশুর প্রতি সহিংসতা রোধে কঠোর জিরো টলারেন্স নীতি: রাষ্ট্রপতি
সর্বাধিক পঠিত
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
পাগলা মসজিদের দানবাক্সে বিপুল পরিমাণ স্বর্ণ-রুপা ও বৈদেশিক মুদ্রা
পাগলা মসজিদের দানবাক্সে বিপুল পরিমাণ স্বর্ণ-রুপা ও বৈদেশিক মুদ্রা
এমপিদের পাত্তা দেন না কেন? আপনারা কি আসমান থেকে এসেছেন: এমপি বেলাল
এমপিদের পাত্তা দেন না কেন? আপনারা কি আসমান থেকে এসেছেন: এমপি বেলাল
আরও ১৮ ফ্লাইট বাতিল, শাহজালাল বিমানবন্দরে আটকা ৪৮৫১ যাত্রী
আরও ১৮ ফ্লাইট বাতিল, শাহজালাল বিমানবন্দরে আটকা ৪৮৫১ যাত্রী