নৈতিকতার শিক্ষা না থাকলে ভালো মানুষ হওয়া যায় না: প্রাণিসম্পদ মন্ত্রী

পিরোজপুর প্রতিনিধি
২৪ নভেম্বর ২০২০, ১৭:৪৬আপডেট : ২৪ নভেম্বর ২০২০, ১৭:৪৬

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন মন্ত্রী মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, শিক্ষার্থীদের আদর্শ শিক্ষায় শিক্ষিত করতে হবে। তাদেরকে নৈতিকতা, মূল্যবোধের শিক্ষা দিতে হবে। তা না হলে শুধু পুথিগত বিদ্যা নিয়ে কোনও লাভ হবে না। এমএ পাশ, বিএ পাশের সার্টিফিকেট নিয়ে কোনও কাজ হবে না। নৈতিকতার শিক্ষা না থাকলে যেমনি ভালো মানুষ হওয়া যাবে না, তেমনি আপনার আমার সন্তান আদর্শ নিয়ে শিক্ষিত হতে পারবে না।

মন্ত্রী মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে পিরোজপুর সদর উপজেলা চত্বরে ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন এবং বিজ্ঞান মেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, বঙ্গবন্ধু বাঙালি জাতিকে একটি শিক্ষিত ও আদর্শ জাতি হিসেবে বিশ্বের কাছে তুলে ধরতে চেয়েছিলেন। আমাদের প্রত্যেককে তার আদর্শ ও দেশপ্রেম থেকে শিক্ষা নিতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার দ্রুত উন্নতি হচ্ছে। তিনি দেশের শিক্ষা ব্যবস্থাকে ডিজিটালাইজড করেছেন। শিক্ষা প্রতিষ্ঠানে উন্নত কম্পিউটার ল্যাব ও যোগ্য শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে। ডিজিটাল প্রযুক্তির কারণে পৃথিবী আজ আমাদের হাতের মুঠোয়, আর এ সবের কৃতিত্বের দাবিদার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী সারাদিন দেশের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখছেন। তিনি ন্যূনতম কোনও দুর্নীতিকে প্রশ্রয় দেন না। তাই আমরাও সকলে দুর্নীতিমুক্ত থাকবো।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বশির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান খালেক, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শাহজাহান তালুকদার, সাধারণ সম্পাদক এম এ হাকিম হাওলাদার প্রমুখ।

এবারের বিজ্ঞান মেলায় সদর উপজেলার দুটি কলেজ, ১১টি স্কুলসহ মোট ১৭টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।

এরপর মন্ত্রী উপজেলা চত্বরে ২০১৯-২০ অর্থবছরে চাহিদা ভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মাণাধীন ৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের ফলক উন্মোচন করেন। এছাড়া ২০২০-২১ অর্থবছরে প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতি পুষিয়ে নিতে প্রান্তিক কৃষকদের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সদর উপজেলার ২ হাজার ৪০ জন কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করেন।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী