লঞ্চের ধাক্কায় নিখোঁজের ৬ দিন পর মিললো জেলের লাশ

পটুয়াখালী প্রতিনিধি
১৪ জানুয়ারি ২০২১, ১৬:১৩আপডেট : ১৪ জানুয়ারি ২০২১, ১৬:১৩

পটুয়াখালীর বাউফলে অ্যাডভেঞ্চার-১১ লঞ্চের ধাক্কায় নৌকাডুবিতে নিখোঁজ জেলে মনির মৃধার (৩২) লাশ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের ছয় দিন পরে বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকাল ১০টায় তেুঁতুলিয়া নদীর ধুলিয়া লঞ্চঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

মৃত মনির মৃধার বাড়ি উপজেলার কেশবপুর ইউনিয়নের মমিনপুর গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত ১টার দিকে তেঁতুলিয়া নদীর বাদামতলীর এলাকায় অ্যাডভেঞ্চার-১১ লঞ্চের ধাক্কায় মাছধরা নৌকাডুবির ঘটনা ঘটে। এসময় নৌকায় থাকা জেলে রাসেল ও জসিম উদ্দিন সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ হন মনির মৃধা। অনেক খোঁজের পর সকালে ধুলিয়া লঞ্চঘাটে স্থানীয়রা তার লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়।

বাউফল থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের