মোবাইল কিনে না দেওয়ায় কীটনাশক পান করে কিশোরীর আত্মহত্যা

বরিশাল প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০২১, ২১:১৬আপডেট : ১৬ জানুয়ারি ২০২১, ২১:১৬

মোবাইল ফোন কিনে না দেওয়ায় বরিশালের গৌরনদী উপজেলার পশ্চিম বার্থী গ্রামের মাহফুজা খানম (১৫) নামের দশম শ্রেণির ছাত্রী কীটনাশক পানে আত্মহত্যা করেছে। শনিবার (১৬ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত মাহফুজা ওই গ্রামের ইউসুফ দারোগার কন্যা ও বার্থী তারা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী।

পারিবারিক সূত্রে জানা গেছে, সম্প্রতি মোবাইল ফোন কিনে দেওয়ার জন্য মাহফুজা তার মা-বাবার কাছে বায়না ধরে। কিন্তু বাবা-মা মোবাইল কিনে দেননি। এ কারণে অভিমান করে মাহফুজা ঘরে থাকা কীটনাশক পান করে।

তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে নিয়ে যান অভিভাবকরা। চিকিৎসকরা তাকে শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বরিশালে নেয়ার পথে দুপুর ২টার দিকে মাহফুজা মারা যায়।

গৌরনদী মডেল থানার এসআই আরিফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী