দৌলতখানে সুষ্ঠু পৌর নির্বাচনের দাবিতে বিএনপি প্রার্থীর সংবাদ সম্মেলন

ভোলা প্রতিনিধি
২৮ জানুয়ারি ২০২১, ১৮:৩৬আপডেট : ২৮ জানুয়ারি ২০২১, ১৮:৩৬

স্বচ্ছ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের দাবিতে ভোলার দৌলতখানে বিএনপি সমর্থিত মেয়রপ্রার্থী আনোয়ার হোসেন কাকন সংবাদ সম্মেলন করেছেন। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দুপুরে দৌলতখান উপজেলা বিএনপি কার্যলয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

তিনি বলেন, নির্বাচনি প্রচারণার শুরু থেকেই আওয়ামী লীগ সমর্থিত মেয়রপ্রার্থীর সমর্থকরা বিভিন্ন হুমকি দিয়ে ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। এছাড়া বিএনপি নেতাকর্মীদের এলাকা ছেড়ে যাওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে। এখানে নির্বাচনের সুষ্ঠু কোনও পরিবেশ নেই। দ্রুত নির্বাচনি পরিবেশ তৈরির জন্য কমিশনের কাছে দাবি জানাই।

এসময় তিনি প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহবান জানান।

আগামী ৩০ জানুয়ারি তৃতীয় ধাপে ভোলার দৌলতখান ও বোরহানউদ্দিন পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি নাজিম উদ্দিন হাওলাদার, পৌর বিএনপির সভাপতি হাজী আকবর হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. বাবুল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী কামাল প্রমুখ।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান