বাউফলে তেলবাহী ট্রাক-টমটমের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

পটুয়াখালী প্রতিনিধি
০৮ ফেব্রুয়ারি ২০২১, ১১:২৪আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২১, ১১:২৪

পটুয়াখালীর বাউফলে তেলবাহী ট্রাক ও টমটমের মুখোমুখি সংঘর্ষে আব্দুল লতিফ (৩০) নামে এক টমটম চালক নিহত হয়েছেন। রবিবার (৭ ফেব্রুয়ারি) রাতে বগা বন্দরের বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। মৃত আব্দুল লতিফ বাউফল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আজাহার আলী মৃধার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল লতিফ তার টমটম নিয়ে বগা বন্দর থেকে বাউফলের দিকে আসছিল। এসময় বালিকা মাধ্যমিক বিদ্যালয় এলাকায় পৌঁছালে অপর দিক থেকে আসা একটি দ্রুত গতির তেলবাহী ট্রাকের সঙ্গে টমটমের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই লতিফের মৃত্যু হয়।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। তবে ট্রাকটি জব্দ করতে পারলেও ট্রাকের চালক কিংবা হেলপারকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের