শপথ নিলেন পিরোজপুর পৌরসভার নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলররা

পিরোজপুর প্রতিনিধি
০৯ ফেব্রুয়ারি ২০২১, ১৮:০৮আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২১, ১৮:০৮

পিরোজপুর পৌরসভার নব-নির্বাচিত মেয়র ও ১২ কাউন্সিলর শপথ নিয়েছেন। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) পিরোজপুর জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ সাইফ-মিজান স্মৃতি মিলনায়তনে বরিশাল বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার তাদের শপথবাক্য পাঠ করান। এ সময় বিভাগীয় কমিশনার নব নির্বাচিত মেয়র মো. হাবিবুর রহমান মালেককে শপথবাক্য পাঠ করান এবং পরে নব-নির্বাচিত কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করান।

শপথবাক্য পাঠ অনুষ্ঠানে পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে এমএ আউয়াল, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হাকিম হাওলাদার, প্রেসক্লাব সভাপতি মুনিরুজ্জামান নাসিম।

শপথবাক্য পাঠ করার পরে বক্তব্য রাখেন নব-নির্বাচিত পৌর মেয়র মো. হাবিবুর রহমান মালেক ও কাউন্সিলর আ. সালাম বাতেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসন কার্যালয়ের কর্মকর্তা, সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গত ১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপে পৌরসভা নির্বাচনে মো. হাবিবুর রহমান মালেক বিনা প্রতিদ্বন্দ্বিতায় পিরোজপুর পৌরসভার মেয়র নির্বাচিত হন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের