ভ্যাকসিন নিয়েছেন পিরোজপুর জেলা প্রশাসনের কর্মকর্তারা

পিরোজপুর প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০২১, ০৩:২৫আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২১, ০৩:২৫

পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেনসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীরা বুধবার (১০ ফেব্রুয়ারি) করোনা ভাইরাস প্রতিরোধী ভ্যাকসিন নিয়েছেন।

পিরোজপুরের জেলা প্রশাসনের নাজির মো. হুমায়ুন কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসনের নাজির মো. হুমায়ুন কবীর জানান, জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেনসহ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সকল নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসনের নাজির ও দুজন সহকারী নাজিরসহ ২০ জন কর্মচারী করোনা ভাইরাস প্রতিরোধ ভ্যাকসিন নিয়েছেন ।

পিরোজপুরের সিভিল সার্জন হাসনাত ইউসুফ জাকী জানান, পিরোজপুর জেলা হাসাপাতালে জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেনসহ জেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা করোনা ভাইরাস প্রতিরোধ ভ্যাকসিন নিয়েছেন ।

পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বশির আহমেদ জানান, তিনি ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তাসহ বেশ কয়েকজন আজ করোনা ভাইরাস প্রতিরোধী ভ্যাকসিন নিয়েছেন। বৃহস্পতিবার সদর উপজেলার অন্য কর্মকর্তা ও কর্মচারীরা করোনা ভাইরাস প্রতিরোধ ভ্যাকসিন নেবেন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম