শহীদ মিনারে বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত ৬, গ্রেফতার ১

পটুয়াখালী প্রতিনিধি
২১ ফেব্রুয়ারি ২০২১, ১৪:৫৬আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২১, ১৫:৪৮

পটুয়াখালীর দশমিনায় শহীদ মিনারে ফুল দিতে গিয়ে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে দুই এএসআইসহ ৪ পুলিশ সদস্য এবং বিএনপির দুই নেতা আহত হয়েছেন।

রবিবার (২১ ফেব্রুয়ারি) গভীর রাতে দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাতেই দশমিনা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম বাদলকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, বিএনপি নেতাকর্মীরা রাতে ফুল দিতে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করলে পুলিশ তাদের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বেরিয়ে যেতে বলে। এ সময় বিএনপি নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক নেতা বলেন, ‘শহীদ মিনারে ফুল দিতে গেলে পুলিশ আমাদের বাধা দেয়। এতে প্রথমে কথা কাটাকাটি হয়। একপর্যায় পুলিশ আমাদের নেতাকর্মীদের লাঠিচার্জ করে শহীদ মিনার চত্বর থেকে বের করে দেয়। এতে বিএনপির ৪ নেতা আহত হন। আহত দুই জন দশমিনা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।’

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম বলেন, ‘এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটক ব্যক্তির কাছ থেকে একটি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।’

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি