ভোলায় টানা তৃতীয়বার মো. মনিরুজ্জামান পৌরমেয়র

ভোলা প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি ২০২১, ২০:৩২আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২১, ২০:৩২

ভোলা পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. মনিরুজ্জামান টানা তৃতীয়বার মেয়র নির্বাচিত হয়েছেন। রবিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভোট গণনা শেষে রির্টানিং অফিস থেকে এ তথ্য পাওয়া গেছে।
ভোলা পৌরসভায় মোহাম্মদ মনিরুজ্জামান মনির নৌকা প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী হারুন অর রশিদ ট্রুম্যান পেয়েছেন দুই হাজার ৩৪ ভোট।

ভোলার সহকারী রির্টানিং অফিসার মিজানুর রহমান খান জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সমাপ্ত হয়েছে। ভোলা পৌরসভায় ৫২ দশমিক ২৭ শতাংশ ভোট পড়েছে।

এদিকে ভোলার পৌরসভায় সাধারণ কাউন্সিলর পদে ১ নং ওয়ার্ডে মঞ্জুরুল আলম, ২ নং মিজানুর রহমান, ৩ নং ওয়ার্ডে সালাউদ্দিন লিংকন, ৪নং ওয়ার্ডে আসাদ হোসেন জুম্মান, ৫ নং ওয়ার্ডে এফরানুর রহমান মিথুন মোল্লা, ৬ নং ওয়ার্ডে ওমর ফারুক, ৭ নং ওয়ার্ডে শাহে আলম, ৮ নং ওয়ার্ডে নাছির উদ্দিন হেলাল ও ৯ নং ওয়ার্ডে মাইনুল হোসেন শামিম নির্বাচিত হয়েছেন। এছাড়া সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১,২ ও ৩ নং ওয়ার্ডে জোসনা ইয়াসমিন, ৪,৫ ও ৬ নং ওয়ার্ডে সামসুন নাহার সোনিয়া ও ৭,৮,৯ নং ওয়ার্ডে রাজিয়া সুলতানা নির্বাচিত হয়েছেন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ