বৃদ্ধার মাথা থেকে বের করা হলো ৬০টি পোকা

বরিশাল প্রতিনিধি
৩০ মার্চ ২০২১, ১৫:৪৬আপডেট : ৩০ মার্চ ২০২১, ১৫:৪৭

বরিশালে এক বৃদ্ধার নাক থেকে ৩ দিনের ব্যবধানে ৬০টি জীবন্ত পোকা বের করা হয়েছে। তার মাথার মধ্যে আরও পোকা থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন ইএনটি বিশেষজ্ঞ চিকিৎসক খান আব্দুর রউফ।

ওই বৃদ্ধার নাম কুমুদিনী বালা (৯৫)। তিনি পটুয়াখালী সদর উপজেলার কাকড়াবুনিয়া এলাকার মৃত অমূল্য চন্দ্র হালদারের স্ত্রী। দীর্ঘদিন ধরে প্যারালাইসিসে আক্রান্ত থাকার কারণে দুই হাত নাড়াচাড়া না করায় পোকা তার নাক অথবা কান দিয়ে প্রবেশ করে বাসা বেধে সেখানে ডিম পেড়েছে।

কুমুদিনী নগরীর ব্রাউন কম্পাউন্ড এলাকার বেসরকারি ক্লিনিক রয়েল সিটি হাসপাতালের চার তলার ৪০২ নম্বর কক্ষে চিকিৎসাধীন।

কুমুদিনীর ছেলে মন্টু হালদার  জানান, ২৭ মার্চ সকালে আকস্মিকভাবে তার মায়ের নাক থেকে একটি পোকা বের হতে দেখেন। এরপর বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করা হলে তারা ইএনটি চিকিৎসকের দ্বারস্থ হওয়ার পরামর্শ দেন। ওই পরামর্শ অনুযায়ী চিকিৎসক আব্দুর রউফের সঙ্গে যোগাযোগ করে ক্লিনিকে ভর্তি করেন।

বৃদ্ধার মাথা থেকে বের করা হলো ৬০টি পোকা

ওই দিন থেকে ২৯ মার্চ পর্যন্ত তার মায়ের নাক থেকে ৬০টি জীবিত পোকা বের করে দেখান চিকিৎসক। সর্বশেষ সোমবার বের করা হয় ২০টি পোকা। চিকিৎসক জানিয়েছেন মায়ের মাথার ভেতর পোকা বাসা বেঁধেছে এবং সেখানে ডিম পেড়ে বাচ্চা দিয়েছে।

তিনি বলেন, আমার মা আগের চেয়ে অনেকটা ভালো। এখনও আরও কিছুদিন ক্লিনিকে থাকার কথা জানিয়েছেন চিকিৎসক। তার ধারণা আমার মায়ের মাথায় আরও পোকা রয়েছে।

ইএনটি বিশেষজ্ঞ খান আব্দুর রউফ বলেন, নাক, চোখ ও কপালের অভ্যন্তরে একাংশে ফাঁকা জায়গা থাকে। কোনওভাবে পোকা সেখানে প্রবেশ করে খালি স্থানে বাসা বাঁধে। সেখানে ডিম পাড়ে। পরে সেই ডিম থেকে বাচ্চা বের হওয়া শুরু করে। কুমুদিনী বালার ক্ষেত্রে একই ঘটনা ঘটেছে। এ রোগের নাম হচ্ছে ‘ম্যাগোট ইন দ্যা নোজ অ্যান্ড প্যারানাজাল এয়ার সাইনাস’।

চিকিৎসকের ধারণা কুমুদিনী বেশ কয়েক বছর ধেরে প্যারালাইসিসের কারণে দুই হাত নাড়াচাড়া করতে পারেন না। সেই সুযোগে পোকা তার নাক অথবা কান দিয়ে প্রবেশ করে খালি স্থানগুলোতে বাসা বেঁধেছে। তবে মাথার মধ্যে আরও পোকা থাকার সম্ভাবনা রয়েছে। নাক ও ভেতরের অংশ আরও কয়েকবার ওয়াশ করার প্রয়োজন হতে পারে। সব পোকা বের করা হলে সিটিস্ক্যান করে দেখা হবে। এরপর পোকার বাসাটি নির্ণয় করার পর ওষুধ দিয়ে ধ্বংস করা হবে। আশা করছি আর ৫ থেকে ৭ দিনের চিকিৎসায় কুমুদিনী সুস্থ হয়ে বাড়ি ফিরে যেতে পারবেন।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের