বরিশালে পৌঁছেছে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ

বরিশাল প্রতিনিধি
০৭ এপ্রিল ২০২১, ১৪:০০ আপডেট : ০৭ এপ্রিল ২০২১, ১৪:০০

বরিশালে পৌঁছেছে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ। বুধবার (৭ এপ্রিল) সকাল ৯টায় বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে এ টিকা এসে পৌঁছে। ইপিআই ভবনের সংরক্ষণাগারে টিকাগুলো রাখা হয়েছে। বেক্সিমকো ফার্মার ফ্রিজার ভ্যানে ঢাকা থেকে এই টিকা বরিশালে পাঠানো হয়।

ভ্যানে চার জেলার টিকা ছিল। এতে বরিশালের জন্য ৫১ হাজার ডোজ, ঝালকাঠির ১৮ হাজার, পটুয়াখালীর ৩০ হাজার এবং বরগুনার ২১ হাজার ডোজ টিকা রয়েছে। বরিশালের জন্য নির্ধারিত টিকার বক্স সিভিল সার্জন কার্যালয়ে নামিয়ে বাকি টিকা ওই গাড়িযোগে পৌঁছে দেওয়া হয়।

বরিশালে দ্বিতীয় ডোজের টিকা গ্রহণ করেন সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন। এ সময় জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থতি ছলিনে।

সিভিল সার্জন বলেন, পাঁচটি প্যাকেটে ৫১ হাজার ডোজ ভ্যাকসিন এসেছে। ৮ এপ্রিল থেকে দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হবে। এর পাশাপাশি প্রথম ডোজের টিকার জন্য যারা রেজিস্ট্রেশন করেছে তাদেরকেও টিকা দেওয়া হবে বলে জানান তিনি।

তিনি আরো জানান, বরিশাল জেলায় ৭৬ হাজার ৪৫৪ জন করোনার প্রথম ডোজের টিকা গ্রহণ করেছেন। ওই টিকা বরিশালে ‍আসে ২৯ জানুয়ারি।

/টিটি/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
দেশের ২৭৬ উপজেলায় আহ্বায়ক কমিটি গঠন শেষ করেছে এনসিপি
দেশের ২৭৬ উপজেলায় আহ্বায়ক কমিটি গঠন শেষ করেছে এনসিপি
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
মিরপুরে উচ্ছেদ অভিযান: সাংবাদিক ও পুলিশের ওপর হামলাকারী কারা
মিরপুরে উচ্ছেদ অভিযান: সাংবাদিক ও পুলিশের ওপর হামলাকারী কারা
গ্রেফতার শুনানিতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের ভগ্নিপতি, ‘ছাত্রশিবিরে জড়িত ছিলাম’
গ্রেফতার শুনানিতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের ভগ্নিপতি, ‘ছাত্রশিবিরে জড়িত ছিলাম’
সর্বাধিক পঠিত
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক