চলন্ত ফেরিতে অগ্নিকাণ্ড: ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ

ভোলা প্রতিনিধি
০৯ এপ্রিল ২০২১, ১৩:৪২আপডেট : ০৯ এপ্রিল ২০২১, ১৩:৪২

ভোলা-লক্ষ্মীপুর রুটে চলন্ত ফেরিতে আগুন লেগে অন্তত ৯টি পণ্যবাহী যানবাহন পুড়ে যাওয়ার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ভোলা জেলা প্রশাসন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজিত কুমার হাওলাদারকে আহ্বায়ক করে বৃহস্পতিবার বিকালে এ তদন্ত কমিটি গঠন করা হয়। আগামী সাত কার্যদিবসের মধ্যে এ তদন্ত কমিটিকে তাদের চূড়ান্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

কমিটির বাকি সদস্যরা হলেন- সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নাজমুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মহসিন আল ফারুক, ভোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মো. ফারুক হোসেন ও ভোলা বিআইডব্লিটিএ সহকারী পরিচালক মো. কামরুজ্জামান। ফেরিতে আগুন

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজিত কুমার হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন। তদন্ত কমিটির সদস্য ভোলা বিআইডব্লিটিএ সহকারী পরিচালক মো. কামরুজ্জামান  শুক্রবার বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, তদন্ত কমিটির সদস্যদের কোনও সভা হয়নি। যেহেতু সাত দিনের মধ্যে রিপোর্ট দিতে হবে হয়তো আজ-কালের মধ্যে তদন্তের কার্যক্রম শুরু হবে। দুর্ঘটনা কবলিত ফেরিটি যানবাহনসহ লক্ষীপুর ফেরিঘাটে নেওয়া হয়েছে।

বিআইডব্লিউটিসি’র ভোলা ইলিশা ফেরি ঘাটের ম্যানেজার মো. পারভেজ খান জানান ঘটনার পর গতকাল বৃহস্পতিবার বিকালে বিআইডব্লিউটিসি’র মহাব্যবস্থাপক (বাণিজ্য) এসএম আশিকুজ্জামান ফেরিটি পরিদর্শন করেন। নদীর মধ্যে কোনও দুর্ঘটনা ঘটলে তা দেখার দায়িত্ব মেরিন বিভাগের। ফেরিতে আগুন

উল্লেখ্য, বৃহস্পতিবার ভোরে লক্ষ্মীপুরের মজুচৌধুরীরহাট ফেরিঘাট থেকে ১৬টি পণ্যবাহী পরিবহন নিয়ে ভোলার উদ্দেশে আসছিল ‘কলমিলতা’ নামে একটি ফেরি। পথে হঠাৎ করেই একটি গাড়িতে আগুন লেগে যায়। এতে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে ট্রাক, কাভার্ড ভ্যান, মোটরসাইকেল সহ ৯টি মালবাহী পরিবহন পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। এতে অন্তত ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ব্যবসায়ী ও পরিবহন চালকরা।

ধারণা করা হচ্ছে, ফেরিতে থাকা ট্রাকের স্টাফদের মশার কয়েল অথবা সিগারেটের আগুন থেকে এমন ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হননি। 

আরও পড়ুন- 

মাঝ নদীতে ফেরিতে আগুন, পুড়লো পণ্যবাহী ৮টি ট্রাক (ভিডিও)

মেঘনার গুনগুনিয়া চরে নোঙর করে রাখা হয়েছে ফেরি কলমিলতা

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী