ফেসবুকে প্রধানমন্ত্রীর ব্যঙ্গাত্মক ছবি পোস্ট: যুবক কারাগারে

বরিশাল প্রতিনিধি
২৪ এপ্রিল ২০২১, ১৫:৩৬আপডেট : ২৪ এপ্রিল ২০২১, ১৫:৩৬

বরিশালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ব্যঙ্গ করে সামাজিক যোগাযোগ মাধ্যম-ফেইসবুকে ছড়িয়ে দেওয়ার ঘটনায় আটক যুবক মো. মাহাবুবকে শনিবার (২৪ এপ্রিল) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গত শুক্রবার জুমার নামাজ শেষে বরিশাল সদর উপজেলার চরমোনাইবাসী মাহাবুবকে পুলিশের হাতে তুলে দেন। সে চরমোনাই ইউনিয়নের ইছাগুরা গ্রামের মালেক ফকিরের ছেলে।

স্থানীয় মেম্বার মনোয়ার হোসেন জুয়েল বলেন, ‘গত ১৯ এপ্রিল মাহাবুব তার ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রীর ব্যঙ্গাত্মক ছবি আপলোড দেয় এবং তাতে অশ্লীল ক্যাপশন দেয়। এটি মুহূর্তে ছড়িয়ে পড়লে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়।’

ওই ঘটনায় শুক্রবার জুমার নামাজ শেষে চরমোনাই ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বয়ক নুরুল ইসলাম মাস্টার এবং স্থানীয় লোকজন মাহাবুবকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

বরিশাল কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক মো. আসাদ বলেন, ‘প্রধানমন্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যঙ্গ করায় এলাকাবাসী মাহাবুবকে আটক করে থানায় খবর দিলে তাকে আমাদের হেফাজতে নিয়ে আসি।’

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার ঘটনায় মাহাবুবের বিরুদ্ধে আইসিটি আইনে মামলা দায়ের হয়েছে। আটককৃত মাহাবুবকে আদালতে প্রেরণ করলে বিচারক তাকে কারাগারে পাঠান।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফিফা সভাপতি পদে আবারও লড়বেন ইনফান্তিনো
ফিফা সভাপতি পদে আবারও লড়বেন ইনফান্তিনো
সারের দাবিতে সড়ক অবরোধ-বিক্ষোভ, ধাওয়া খেয়ে পালালেন ডিলার ও কৃষি বিভাগের লোকজন
সারের দাবিতে সড়ক অবরোধ-বিক্ষোভ, ধাওয়া খেয়ে পালালেন ডিলার ও কৃষি বিভাগের লোকজন
গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে আবার যাত্রা শুরু করলো ফ্রিডম ফ্লোটিলা
গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে আবার যাত্রা শুরু করলো ফ্রিডম ফ্লোটিলা
গাড়িচাপায় অন্তঃসত্ত্বা কুকুরের মৃত্যু, সরকারি গাড়িচালকের জামিন
গাড়িচাপায় অন্তঃসত্ত্বা কুকুরের মৃত্যু, সরকারি গাড়িচালকের জামিন
সর্বাধিক পঠিত
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই