‘সাংবাদিকদের সহযোগিতা ছাড়া দেশের আইনশৃঙ্খলা রক্ষা সম্ভব নয়’

পিরোজপুর প্রতিনিধি
০৪ মে ২০২১, ১৯:৪৯আপডেট : ০৪ মে ২০২১, ১৯:৪৯

সাংবাদিকদের সহযোগিতা ছাড়া দেশের আইনশৃঙ্খলা রক্ষা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান। তিনি বলেন, ‘রাজনৈতিক প্রভাবের কারণে কিছু প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। রাজনৈতিক প্রভাব দূর এবং সন্ত্রাসীদের প্রতিহত করতে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করছি।’

সোমবার (৪ এপ্রিল) পিরোজপুর প্রেস ক্লাবে বিশ্ব গণমাধ্যম দিবস পালিত হয়েছে। প্রেস ক্লাবের আহ্বায়ক গৌতম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ওই অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান।

সাংবাদিকদের সম্পূর্ণ নিরাপত্তা আছে উল্লেখ করে পুলিশ সুপার বলেন, ‘আপনারা ঐক্যবদ্ধ থাকলে এবং বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরলে কোনও ভয় থাকবে না। পিরোজপুর শহরের আইনশৃঙ্খলা ঠিক রাখতে শহরের গুরুত্বপূর্ণ জায়গায় সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে।’

এ সময় আরও বক্তব্য রাখেন পিরোজপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি মুনিরুজ্জামান নাসিম, এ কে আজাদ, সহ-সভাপতি শিরিনা আফরোজ, হাসান মামুন ও সদস্য সচিব রেজাউল ইসলাম শামিম প্রমুখ। পরে পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান সাংবাদিকদের  সুরক্ষাসামগ্রী প্রদান করেন।

/আইএ/
সম্পর্কিত
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি