বিয়ের অনুষ্ঠানে আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ২

বরিশাল প্রতিনিধি
২০ মে ২০২১, ১৬:৫১আপডেট : ২০ মে ২০২১, ১৬:৫১

বরিশালে এক বিয়ের অনুষ্ঠানে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। পুলিশ চার জনকে ‍আটক করেছে। মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়ার উত্তর ইউনিয়নের সলদি লক্ষ্মীপুর গ্রামে বৃহস্পতিবার (২০ মে) দুপুর ১২টার দিকে এই ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন- ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক জামাল রাঢ়ী গ্রুপের সিদ্দিকুর রহমান ও ছত্তার ঢালি। এদের কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। নিহত ছত্তার হলেন জামাল রাঢ়ীর ভাই। আর সিদ্দিক ওই বাড়িতে কাজ করেন।

এ ঘটনায় গুরুতর ‍আহতরা হলেন- উলানিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লালু হাওলাদার, সোহাগ সরদার, ভুট্ট সরদার, জয়নাল আবেদীন ও সুমন সরদার।

স্থানীয়রা জানান, তিন দিন আগে জামাল রাঢ়ীর বাড়ির পাশেই তার ভাইয়ের বাড়িতে কালাম বেপারীর লোকজন আসলে সেখানে একজনকে আটকে রাখা হয়। ওই বাড়িতে আজ জামালের ভাইয়ের মেয়ের বিয়ের অনুষ্ঠান ছিল। এ ঘটনার জেরে এবং ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে দ্বন্দ্ব থেকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

ধূলখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কালাম বেপারী ও ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক জামাল রাঢ়ীর সমর্থক দুই গ্রুপের মধ্যে উলানিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছিল বলেও জানান স্থানীয়রা। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার জামালের বাড়ির পাশের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে অতর্কিতে হামলা চালায় কালাম বেপারীর সন্ত্রাসী বাহিনী। এ সময় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান সিদ্দিকুর রহমান। বেশ কয়েকজন আহন হন। এদের মধ্যে ছত্তার ঢালী গুরুতর আহত হন। বরিশাল নেয়ার পথে তিনি মারা যান।

মেহেন্দীগঞ্জ থানার ওসি আবুল কালাম জানিয়েছেন, স্থানীয় প্রভাব বিস্তার ও স্থগিত ঘোষিত ইউপি নির্বাচন নিয়েই এ সংঘাত।

পুলিশ সুপার মারুফ হোসেন জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে ইতোমধ্যে চার জনকে আটক করা হয়েছে। নিহতদের মরদেহের ময়নাতদন্তের প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

/এফএস/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি