জোয়ারে ভেসে আসা সেই হরিণ দুটি অবমুক্ত

ভোলা প্রতিনিধি
৩১ মে ২০২১, ১৭:০৪ আপডেট : ৩১ মে ২০২১, ১৭:০৪

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে জোয়ারের পানিতে ভেসে আসা সেই হরিণ শাবক দুটিকে অবমুক্ত করেছে বন বিভাগ। সোমবার (৩১ মে) ভোলার মনপুরা উপজেলার কালকিনি (চর নিজাম) এলাকার কেওড়া বাগানে হরিণ শাবক দুটিকে অবমুক্ত করা হয়। কালকিনি (চর নিজাম) বিট কর্মকর্তা এসএম আমির হামজা এ তথ্য নিশ্চিত করেন।

বিট কর্মকর্তা বলেন, ‘ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে মেঘনার পানি বৃদ্ধি পেয়ে জোয়ারে প্লাবিত হয় চর নিজাম এলাকার হরিণের বাসস্থান কেওড়া বাগানটি। গত বৃহস্পতিবার (২৭ মে) দুপুরে জোয়ারের পানিতে অসুস্থ হয়ে ভেসে আসছিল পাঁচ ও আট মাস বয়সী দুটি হরিণ। ওই সময় কেওড়া বাগানে আমাদের টহল দল তাদের দেখতে পেয়ে উদ্ধার করে অফিসে নিয়ে আসে। এরপর আমরা হরিণ দুটিকে চিকিৎসা দিয়ে সুস্থ করে তুলি।’

তিনি আরও বলেন, ‘কেওড়া বাগানে জোয়ারের পানি না কমায় এবং আবহাওয়া ভালো না থাকায় আমরা হরিণ দুটিকে অবমুক্ত করতে পারিনি। পরে জোয়ারের পানি কমে যাওয়ায় এবং আবহাওয়া ভালো থাকায় সোমবার সকালে অবমুক্ত করি।’

/এমএএ/
সম্পর্কিত
ইয়াসের এক মাস ‘নদীতে না সাগরে আছি বুঝতে পারি না’
এবার কোমর পানিতে জুমার নামাজ আদায়
ইয়াসে ক্ষতিগ্রস্ত ১৫ লাখ মানুষ
সর্বশেষ খবর
এবার ট্রেন থেকে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা যাত্রীদের ওপর পাথর নিক্ষেপ
এবার ট্রেন থেকে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা যাত্রীদের ওপর পাথর নিক্ষেপ
নতুন মুদ্রানীতি আজ, মূল্যস্ফীতি কমানোর সঙ্গে ঋণপ্রবাহ বাড়ানোর চ্যালেঞ্জ
নতুন মুদ্রানীতি আজ, মূল্যস্ফীতি কমানোর সঙ্গে ঋণপ্রবাহ বাড়ানোর চ্যালেঞ্জ
যোগে নতুন? মালাইকার এই সহজ ফ্লো দিয়েই শুরু করুন
যোগে নতুন? মালাইকার এই সহজ ফ্লো দিয়েই শুরু করুন
চীনে জেনারেটিভ এআই ব্যবহারকারী ৭০ কোটি ছাড়িয়েছে
চীনে জেনারেটিভ এআই ব্যবহারকারী ৭০ কোটি ছাড়িয়েছে
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী