ঘুমাতে বলায় শাশুড়িকে কুপিয়ে হত্যা, জামাই গ্রেফতার

পটুয়াখালী প্রতিনিধি
১৩ জুন ২০২১, ১৭:৩২আপডেট : ১৩ জুন ২০২১, ১৭:৩২

পটুয়াখালীর দুমকি উপজেলায় ঘুমাতে বলায় শাশুড়িকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে মেয়ের জামাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় জামাই মো. জামাল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৩ জুন) গভীর রাতে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের চরগ্রাবদি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোমেনা বেগম (৫০) উত্তর মুরাদিয়া ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের চরগ্রাবদি গ্রামের কাঞ্চন গাজীর স্ত্রী। গ্রেফতার জামাল হোসেন (৩২) চাঁদপুরের কচুয়া উপজেলার ধনাইয়া গ্রামের আব্দুর রহিমের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, কয়েক বছর আগে কাঞ্চন গাজীর ছোট মেয়ের সঙ্গে জামাল হোসেনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই শ্বশুরবাড়িতে থাকতেন জামাল। হঠাৎ মানসিক রোগ দেখা দেয় জামালের। রাতে না ঘুমিয়ে ঘরের মধ্যে হাঁটাহাঁটি করতে থাকেন। গত রাতে জামাল হাঁটাহাঁটি করছিলেন। এ সময় শাশুড়ি মোমেনা তাকে ঘুমাতে বললে ক্ষিপ্ত হয়ে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কাঞ্চন গাজী বলেন, ঘুমাতে যাওয়ার কথা বললে শাশুড়ির সঙ্গে জামালের বাগবিতণ্ডা হয়। থামাতে গেলে আমাকেও মারধর করা হয়। পরে চিৎকার শুনে জানালা দিয়ে দেখি মোমেনাকে কুপিয়ে জখম করছে জামাল।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদি হাসান বলেন, এ ঘটনায় জামালকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে।

/এএম/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী