বরগুনায় বৃষ্টির বাগড়া, কেন্দ্রে ভোটার কম

বরগুনা প্রতিনিধি
২১ জুন ২০২১, ০৯:২০আপডেট : ২১ জুন ২০২১, ০৯:২০

বরগুনার পাঁচটি উপজেলার ২৯টি ইউনিয়নে ২৬১টি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে চলবে বিকাল ৪টা পর্যন্ত। তবে বৃষ্টির কারণে ভোটকেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এদিকে ভোটের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন করা হয়েছে। নির্বাচন কমিশনের দাবি, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে সব ধরণের প্রস্ততি নেওয়া হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষায় প্রতিটি কেন্দ্রে পুলিশের একজন এসআইসহ ছয় পুলিশ সদস্য, পাঁচ জন অস্ত্রধারী আনসার সদস্য ও ১৫ জন নিরস্ত্র নারী ও পুরুষ আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া প্রতিটি ইউনিয়নে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং প্রতি তিন ইউনিয়নে একজন করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োজিত রয়েছেন। এর পাশাপাশি পাঁচ প্লাটুন বিজিবি ও র‌্যাব সদস্যরা স্ট্রাইকিং ফোর্স হিসেবে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছেন।

জেলা নির্বাচন কমিশনের তথ্যমতে, জেলার পাঁচ উপজেলার ২৯টি ইউনিয়নের নির্বাচনে মোট চার লাখ ৯৬ হাজার ১২৬ ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে নারী ভোটারের সংখ্যা দুই লাখ ৪৮ হাজার ৯৭১ জন ও পুরুষ ভোটার দুই লাখ ৪৭ হাজার ১৫৫ জন। জেলা পুলিশের তথ্যমতে ২৯টি ইউনিয়নের ২৬১ কেন্দ্রের ৮১টি ঝুঁকিপূর্ণ।

প্রথম পর্যায়ের ইউপি নির্বাচনে বরগুনা জেলার ২৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে এক হাজার ৬১২ জন প্রার্থী হন। এদের মধ্য বরগুনা সদর উপজেলার ৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪২ জন, আমতলির ছয়টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫১ জন, বেতাগীর সাতটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৮ জন, পাথরঘাটার তিনটি ইউনিয়নে ২৭ জন, বামনার চারটি ইউনিয়নে ২১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও সংরক্ষিত পদে ৩৪৬ এবং সাধারণ সদস্য পদে এক হাজার ৭৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জেলা নির্বাচন কর্মকর্তা দিলীপ কুমার হাওলাদার বলেন, প্রথম ধাপে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আমরা সব ধরনের প্রস্ততি নিয়েছি। আশা করি নির্বিঘ্নে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করে পছন্দের প্রার্থী নির্বাচিত করতে পারবেন।

বরগুনার পুলিশ সুপার মুহাম্মদ জাহাঙ্গীর মল্লিক বলেন, ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন থাকবে। এর পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত, স্ট্রাইকিং ফোর্স নিয়োজিত থাকবে। কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে জন্য প্রশাসন সতর্ক রয়েছে বলে জানান তিনি।

 

/টিটি/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
অন্তর্বর্তী সরকার নির্বাচনকেই সর্বাধিক অগ্রাধিকার দেবে, আশা তারেক রহমানের
‘এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব’, মনে করে সংস্কার কমিশন 
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম