জাল ভোটকে কেন্দ্র করে ২ প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, নিহত ১

বরিশাল প্রতিনিধি
২১ জুন ২০২১, ১৬:৫৮আপডেট : ২১ জুন ২০২১, ১৭:০৭
image

বরিশালে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে একটি কেন্দ্রে দুই সদস্য (মেম্বার) প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ঘটনা ঘটেছে। সংঘর্ষে বোমা হামলায় একজন নিহত ও দুইজন আহত হয়েছেন।

সোমবার (২১ জুন) দুপুর আড়াইটার দিকে বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধের নাম- মৌজে আলী মৃধা (৬৫)। বরিশাল রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) এস এম আক্তারুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, অপ্রাপ্তবয়স্ক একজনের জাল দেওয়াকে কেন্দ্র করে খাঞ্জাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে সদস্যপদে টিউবওয়েল প্রতীকের প্রার্থী মো. মন্টু হাওলাদার (৫৫) এবং মোরগ প্রতীকের প্রার্থী মো. ফিরোজ মৃধার (৪৮) কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ ঘটে। নিহত মৌজে আলী প্রার্থী ফিরোজ মৃধার চাচাতো ভাই।

ডিআইজি আক্তারুজ্জামান জানান, অপ্রাপ্তবয়স্ক একজন ওই কেন্দ্রে ভোট দিতে যায়। বিষয়টি ভোটগ্রহণকারীদের পক্ষ থেকে চ্যালেঞ্জ করা হয়। তখন বিষয়টি নিয়ে বাগবিতণ্ডার এক পর্যায়ে দুই প্রার্থীর কর্মী-সমর্থকদের মাঝে লাটিসোঁটা হাতে ধাওয়া পাল্টা-ধাওয়া এবং সংঘর্ষ হয়।

ডিআইজি জানান, ঘটনাটি কেন্দ্রের বাইরে ছড়িয়ে পড়ে। বেলা একটার দিকে দুই পক্ষের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও রক্তক্ষয়ী সংঘর্ষের সূত্রপাত ঘটে। এ সময় কেন্দ্রের বাইরে সংঘর্ষে ২৫-৩০টি ককটেলের বিস্ফোরণ ঘটে। সাধারণ ভোটাররা দিগ্বিদিক ছোটাছুটি করতে থাকেন। প্রিসাইডিং কর্মকর্তা ভোটগ্রহণ সাময়িক বন্ধ করে দেন। প্রতিপক্ষের ককটেলের আঘাতে মৌজা আলী গুরুতর আহত হন। গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছে বলে জানান ডিআইজি।

ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও চন্দ্রহার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক বলেন, ভোটকেন্দ্রে সংঘর্ষের কোনও ঘটনা ঘটেনি। কেন্দ্রের বাইরে সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন বলে শুনেছি। সংঘর্ষের কারণে বেলা ১টা থেকে সোয়া ২টা পর্যন্ত ভোটগ্রহণ স্থগিত করা হয়। পরে অতিরিক্ত র‍্যাব, পুলিশ ও বিজিবি মোতায়েন করে পুনরায় ভোটগ্রহণ শুরু হয়।

উল্লেখ্য, প্রথম ধাপে সোমবার সকাল ৮টায় সারাদেশে ২০৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। এর মধ্যে বরিশাল বিভাগের ১৭৩টি ইউপিতে ভোটগ্রহণ হয়। শুরু থেকেই কেন্দ্রে কেন্দ্রে ভোটার উপস্থিতি লক্ষ্য করা গেছে।

এদিকে, এ নির্বাচনে ভোলার চরফ্যাশন উপজেলার হাজারিগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে মনির (২৫) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।

/এফআর/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের পরিবর্তন আনছে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী