ছাত্রলীগ নেতার দুই হাতের রগ কেটে দেওয়ার অভিযোগ

পটুয়াখালী প্রতিনিধি
২৪ জুন ২০২১, ২১:৫৪আপডেট : ২৪ জুন ২০২১, ২১:৫৪

পটুয়াখালীতে ইউপি চেয়ারম্যানের নির্দেশে হাসান গাজী (৩০) নামে এক ছাত্রলীগ নেতার দুই হাতের রগ কেটে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গুরুতর অবস্থায় তাকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে বরিশালের শের-ই–বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসকরা।

বৃহস্পতিবার (২৪ জুন) দুপুর দেড়টায় দিকে কলাপাড়া শহরের বাসস্ট্যান্ড এলাকায় আল-মদিনা হোটেলের সামনে এ ঘটনা ঘটে। আহত হাসান চাকামইয়া ইউনিয়নের খালেক গাজীর ছেলে ও একই ইউনিয়নের ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি।

কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল কর্মকর্তা চিকিৎসক কামরুন্নাহার মিলি বলেন, হাসানের দুই হাতের কব্জির রগ কেটে গেছে। মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে শের-ই–বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হাসান গাজীর বাবা খালেক গাজী বলেন, হাসানকে নিয়ে বাজার করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলাম। বাসস্ট্যান্ড এলাকায় মোটরসাইকেল থামিয়ে হাসানকে রামদা দিয়ে কুপিয়ে রক্তাক্ত করে ১০-১২ জন যুবক। এ সময় বাধা দিলে আমাকেও মারধর করা হয়। তারা সবাই টিয়াখালী ইউনিয়নের চেয়ারম্যান মশিউর রহমান শিবু মীরার অনুসারী। মীরার নির্দেশে এ ঘটনা ঘটানো হয়েছে। দুই মাস আগে আমার বাড়ি এসে মীরার স্ত্রী এলিজা বেগম হুমকি দিয়ে বলে গেছে চাকামইয়া ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ূন কবিরকে সমর্থন দিলে ছেলের রগ কেটে দেবে।

চেয়ারম্যান হুমায়ূন কবির বলেন, বুধবার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে হাসান গাজী আমার পক্ষে স্লোগান দিয়েছে। এতে ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যান মশিউর রহমানের অনুসারীরা তার নির্দেশে হাসানের রগ কেটে দিয়েছে। মীরার পঞ্চম স্ত্রী এলিজা বেগম আমার ইউনিয়ন থেকে চেয়ারম্যান নির্বাচন করবে। এজন্য আমার সমর্থকদের ওপর বারবার হামলা চালায় মীরার অনুসারীরা।

চেয়ারম্যান মশিউর রহমান শিবু মীরা বলেন, ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম। কাউকে কোপানোর নির্দেশ দিইনি। শুনেছি ওই ছেলেদের সঙ্গে পূর্বশত্রুতার জেরে হাসানকে কুপিয়েছে। চেয়ারম্যান হুমায়ূন কবিরের অনৈতিক কর্মকাণ্ডের কারণে জনপ্রিয়তা কমে গেছে। আমার স্ত্রী ওই ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচন করবে। এজন্য আমি ও আমার স্ত্রীর ওপর মিথ্যা অপবাদ দিচ্ছে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, চেয়ারম্যান হুমায়ূন কবিরের সমর্থক হাসান গাজীকে কুপিয়েছে চেয়ারম্যান মশিউর রহমানের অনুসারীরা। কেন কুপিয়েছে তা জানা যায়নি। তবে ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

/এএম/
সম্পর্কিত
মৌলভীবাজারে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ২
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ‘বড়’ মিছিল
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম