শের-ই বাংলা মেডিক্যালে উপসর্গ নিয়ে ১৯ জনের মৃত্যু

বরিশাল প্রতিনিধি
১২ জুলাই ২০২১, ১০:৪১আপডেট : ১২ জুলাই ২০২১, ১০:৪১

শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘন্টায় ১৯ জন মারা গেছেন। এ নিয়ে করোনা ইউনিটে মোট ৮৪৪ জন মারা গেলেন। এর মধ্যে করোনা পজিটিভ ছিলেন ২৩১ জন। হাসপাতালে এখনও চিকিৎসাধীন রয়েছেন ৩০৭ রোগী। অপরদিকে মেডিক্যাল কলেজের আরটিপিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার সর্বশেষ রিপোর্ট অনুযায়ী শনাক্তের হার ৬৪.৩৬ ভাগ। 

হাসপাতালের পরিচালক কার্যালয় থেকে জানানো হয়, রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে ১৯ জন মারা গেছেন। ওই সময়ের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ রোগী। যাদের মধ্যে চার জন করোনা পজিটিভ ছিলেন।

একই সময়ে উপসর্গ নিয়ে ৪৭ রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ১২ জন পজিটিভ ছিল। ২২টি আইসিইউ বেডে চিকিৎসাধীন রয়েছেন ২২ রোগী।

সোমবার সকাল পর্যন্ত করোনা ওয়ার্ডে মোট চিকিৎসাধীন ৩০৭ রোগীর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৭৭ জনের। বাকিরা উপসর্গ নিয়ে আইসোলেশনে রয়েছেন।

এদিকে মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবের প্রকাশিত রবিবার রাতের রিপোর্টে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ১২১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৬৪.৩৬ ভাগ।

২০২০ সালের মার্চ থেকে এ পর্যন্ত মেডিক্যালের করোনা ওয়ার্ডে মোট ভর্তি ছিল পাঁচ হাজার ৩৬৯। এদের মধ্যে এক হাজার ৫৩৯ ছিল পজিটিভ। ছাড়পত্র নিয়েছেন চার হাজার ২৩২ জন। এদের মধ্যে পজিটিভ ছিলেন এক হাজার ২৪৪ জন। 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে