হাতিয়ায় ৩ কোটি টাকার চিংড়ি পোনা জব্দ

নোয়াখালী প্রতিনিধি
১৬ জুলাই ২০২১, ১০:৩১আপডেট : ১৬ জুলাই ২০২১, ১০:৩১

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার আজমার খাল এলাকা থেকে প্রায় এক কোটি ৬০ লাখ গলদা চিংড়ির রেণু পোনা উদ্ধার করে তা নদীতে অবমুক্ত করেছে কোস্টগার্ড। এর আনুমানিক মূল্য প্রায় তিন কোটি ২০ লাখ টাকা।

বৃহস্পতিবার (১৫) দিবাগত রাতে খাল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা থেকে এগুলো উদ্ধার করা হয়। এ সময় কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।

পোনা জব্দের পর নদীতে অবমুক্ত

বাংলাদেশ কোস্টগার্ড হাতিয়ার স্টেশন কমান্ডার লেফট্যানেন্ট এ এস এম লুৎফর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ রাত ২টায় হাতিয়ার আজমার খাল থেকে অবৈধ গলদা চিংড়ির রেণু পোনা জব্দ করা হয়। পরে সেগুলো উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আজ সকাল ৭টায় তমরদ্দি কোস্টগার্ড পল্টুন থেকে মেঘনা নদীতে পুনরায় অবমুক্ত করা হয়।

তিনি আরও বলেন, এত পরিমাণ গলদা চিংড়ির রেণু পোনা এর আগে আর কখনো উদ্ধার করা যায়নি। নদীমাতৃক বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের আইন-শৃঙ্খলা রক্ষা, মৎস্যসম্পদ রক্ষা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় কোস্টগার্ড সব সময় সচেষ্ট রয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম