ফেসবুকে ভিডিও ভাইরালের পর মামলা, গ্রেফতার ১

বরিশাল প্রতিনিধি
২৬ জুলাই ২০২১, ১৫:২৮আপডেট : ২৬ জুলাই ২০২১, ১৫:৩৩

সম্প্রতি বরিশালের বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জ ফেরিঘাটে এক যাত্রীকে বেদম মারধর করেন ট্রলারের ইজারাদারের লোকজন। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ ফেসবুকে ছড়িয়ে পড়ে (ভাইরাল হয়)। পরে স্থানীয়দের সমালোচনা ও প্রতিবাদের মুখে পুলিশের পক্ষ থেকে ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করা হয়। দেওয়া হয় মামলা করার পরামর্শ। সে অনুযায়ী মামলার পর অভিযুক্ত একজনকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। তবে এখনও অভিযুক্ত চার জন গ্রেফতার হয়নি। 

জানা যায়, গত ১৯ জুলাই এ ঘটনা ঘটে। পরে ঘটনার ভিডিও ভাইরাল হলে ২০ জুলাই হামলার শিকার মুলাদী পৌরসভার বাসিন্দা রাসেল হাওলাদার বাদী হয়ে পাঁচ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। ওই রাতে তুহিন সরদার নামের একজনকে গ্রেফতার করা হয়। তার বাড়িও মুলাদীতে।

বাদী জানান, ঘটনার দিন খেয়া পাড়াপাড়ের ট্রলারযোগে মুলাদীর প্রান্ত থেকে বাবুগঞ্জের মীরগঞ্জ ফেরিঘাটে আসেন তিনি। ফেরিতে ওঠার আগে ট্রলারের নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া দাবি করে ইজাদারের লোকজন। এ নিয়ে তাদের সঙ্গে বাগবিতণ্ডার এক পর্যায়ে ট্রলারে ফেলে তাকে বেদম মারধর করা হয়।

ভুক্তভোগী রাসেল হাওলাদার বলেন, ‘মারধরের এক পর্যায়ে ট্রলারের যে স্থানে মেশিন থাকে সেখানে আমাকে ছুড়ে ফেলা হয়। এতেও সন্ত্রাসীদের মন ভরেনি। তারা লাঠি দিয়ে আমাকে এলোপাতাড়ি পেটাতে থাকেন।’

তিনি আরও বলেন, স্থানীয় এক ব্যক্তি বিষয়টি মোবাইলফোনে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেন। এরপর মুলাদী, হিজলা, মেহেন্দীগঞ্জ ও বাবুগঞ্জবাসী হামলার বিচারের দাবিতে প্রতিবাদের ঝড় তোলেন। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর চোখে পড়লে তারা আমাকে খবর দিয়ে মামলা করতে বলেন। পরদিন ওই পাঁচ সন্ত্রাসীকে অভিযুক্ত করে মামলা দায়ের করি। এদের মধ্যে একজনকে পুলিশ গ্রেফতার করে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠিয়েছে। এখনও চার আসামি পলাতক রয়েছে বলে জানান তিনি। 

এ বিষয়ে বাবুগঞ্জ থানার ওসি মাহাবুবুর রহমান বলেন, এজাহারভূক্ত এক আসামিকে মামলা দায়েরের পরপরই গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে বাকি আসামিরা পালিয়ে যাওয়ায় তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে এজাহারভুক্ত অপর আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি। 

 

/টিটি/
সম্পর্কিত
ভিয়েতনামের ট্রেন স্ট্রিটে ‘ছাইয়া ছাইয়া’ নাচ, ভারতীয় পর্যটকদের ভিডিও ঘিরে নিন্দার ঝড়
রাজধানীজুড়ে ‘ভাইরাল সিদ্দিকের’ দানবাক্স
দানবাক্স নিয়ে ‘ভাইরাল সিদ্দিক’র কেরামতি!
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের