শের-ই বাংলা মেডিক্যালে আরও ১৬ মৃত্যু

বরিশাল প্রতিনিধি
২৭ জুলাই ২০২১, ১১:০৩আপডেট : ২৭ জুলাই ২০২১, ১১:০৩

বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় ১৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় মারা গেছেন পাঁচ জন। মঙ্গলবার (২৭ জুলাই) সকালে হাসপাতালের পরিচালক কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সোমবার (২৬ জুলাই) সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত করোনায় ও উপসর্গ নিয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৬ জন। তাদের মধ্যে ৩১ জন করোনা আক্রান্ত ছিলেন। একই সময়ে ভিন্ন উপসর্গ নিয়ে ৪৬ জন করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ২২ জন করোনা আক্রান্ত। ২২টি আইসিইউ শয্যায় চিকিৎসাধীন রয়েছেন ২২ জন।

মঙ্গলবার সকাল পর্যন্ত করোনা ওয়ার্ডে মোট চিকিৎসাধীন ২৫৭ রোগীর মধ্যে করোনা করোনা শনাক্ত হয়েছে ১১৭ জনের। অন্যরা এ ভাইরাসের উপসর্গ নিয়ে আইসোলেশনে রয়েছেন।

এদিকে শের-ই বাংলা মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে প্রকাশিত গত সোমবার রাতের রিপোর্টে ১৮৮টি নমুনা পরীক্ষায় মধ্যে ৯৪ জনের করোনা পজিটিভ এসেছে। শনাক্তের হার ৫০ শতাংশ।

২০২০ সালের মার্চ থেকে এ পর্যন্ত শের-ই বাংলা মেডিক্যালের করোনা ওয়ার্ডে মোট ভর্তি ছিলেন ছয় হাজার ৭৬ জন। তাদের মধ্যে এক হাজার ৮৫৩ জন করোনায় আক্রান্ত ছিলেন। ছাড়পত্র নিয়েছেন চার হাজার ৭৮৬ জন। তাদের মধ্যে করোনা আক্রান্ত ছিলেন এক হাজার ৪৬৯ জন। এক হাজার ৩৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনা পজেটিভ ছিলেন ২৮৮ জন।

/এসএইচ/
সম্পর্কিত
আস্থার সংকটে জেলা হাসপাতাল, হামের চাপে মেঝেতেও চিকিৎসা বরিশাল মেডিক্যালে
হামের উপসর্গ: বরিশালে আরও ২ শিশুর মৃত্যু
শের-ই-বাংলা মেডিক্যালে শিশুর মৃত্যু নিয়ে ২ পক্ষের হাতাহাতি
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম