শের-ই বাংলা মেডিক্যালে আরও ১০ মৃত্যু

বরিশাল প্রতিনিধি
৩১ জুলাই ২০২১, ১৫:২৬আপডেট : ৩১ জুলাই ২০২১, ১৫:২৬

বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে চার জন করোনায় মারা গেছেন। শনিবার (৩১ জুলাই) শের-ই বাংলা মেডিক্যালের পরিচালক কার্যালয় সূত্র এ তথ্য জানিয়েছে।
 
সূত্র জানায়, শুক্রবার (৩০ জুলাই) সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন সময়ে করোনায় ও উপসর্গ নিয়ে তারা মারা গেছেন। এই সময়ের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১ জন। তাদের মধ্যে ১১ জন করোনায় আক্রান্ত ছিলেন।

একই সময়ে (গত ২৪ ঘণ্টায়) বিভিন্ন উপসর্গ নিয়ে ৪৮ জন করোনা শের-ই বাংলা মেডিক্যালের ওয়ার্ডে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১৫ জন করোনায় আক্রান্ত। ২২টি আইসিইউ শয্যার একটিও ফাঁকা নেই।

শনিবার সকাল পর্যন্ত শের-ই বাংলা মেডিক্যালের করোনা ওয়ার্ডে মোট ৩৪০ রোগী ভর্তি রয়েছেন। তাদের মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১৪৩ জনের। অন্যরা উপসর্গ নিয়ে আইসোলেশনে রয়েছেন।

এদিকে শের-ই বাংলা মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে প্রকাশিত শুক্রবার রাতের সবশেষ রিপোর্টে ২০১টি নমুনা পরীক্ষায় ১১৩ জনের করোনা পজিটিভ হয়েছে। শনাক্তের হার ৫৬.৭০ শতাংশ। 

করোনা সংক্রমণের শুরু থেকে এ পর্যন্ত শের-ই বাংলা মেডিক্যালের করোনা ওয়ার্ডে মোট ছয় হাজার ২৮৯ জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এক হাজার ৯৪৮ জন করোনায় আক্রান্ত ছিলেন। ছাড়পত্র নিয়েছেন চার হাজার ৮৭২ জন। তাদের মধ্যে এক হাজার ৫১২ জন পজিটিভ ছিলেন। এক হাজার ৭৭ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে করোনা আক্রান্ত ছিলেন ৩০১ জন।

/এসএইচ/
সম্পর্কিত
আস্থার সংকটে জেলা হাসপাতাল, হামের চাপে মেঝেতেও চিকিৎসা বরিশাল মেডিক্যালে
হামের উপসর্গ: বরিশালে আরও ২ শিশুর মৃত্যু
শের-ই-বাংলা মেডিক্যালে শিশুর মৃত্যু নিয়ে ২ পক্ষের হাতাহাতি
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম