করোনা রোগীর জন্য চিকিৎসা সরঞ্জাম দিলেন সুলতান আহমেদ

পটুয়াখালী প্রতিনিধি
৩১ জুলাই ২০২১, ১৮:৪৮আপডেট : ৩১ জুলাই ২০২১, ১৮:৪৮

করোনা রোগীদের উন্নত চিকিৎসাসেবা দেওয়ার লক্ষ্যে পটুয়াখালী হাসপাতালের আইসিইউতে পাঁচটি মনিটর এবং ৫০ বক্স মাস্ক দিয়েছেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. সুলতান আহমেদ মৃধা। 

সুলতান আহমেদ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান ও সাবেক পৌরসভা চেয়ারম্যান। শনিবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সভা কক্ষে সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আব্দুল মতিনের কাছে এসব চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মো. জাহাঙ্গীর আলম শিপন, সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. লোকমান হাকিম, পটুয়াখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জালাল আহমেদসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা।

করোনা মহামারির শুরু থেকে হাসপাতালে রোগীর চিকিৎসার জন্য তিনটি ভেন্টিলেশন মেশিন, চারটি অক্সিজেন কনসেনট্রেটর, পিপিই, গ্লাভস, ক্যাপ ও ডিজিটাল থার্মোমিটারসহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম দিয়েছেন তিনি। পাশাপাশি দুমকী ও মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিলিন্ডার বেইজড সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট স্থাপন করেছেন। একই সঙ্গে করোনাকালীন সময়ে গরিব-অসহায়দের আর্থিক ও খাদ্য সহায়তা দিচ্ছেন সুলতান আহমেদ। 

জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন, সরকারের পাশাপাশি সংকট মোকাবিলায় স্বাস্থ্য বিভাগের সক্ষমতা বৃদ্ধির জন্য বেসরকারি ও ব্যক্তি উদ্যোগে সহযোগিতা করায় অ্যাডভোকেট সুলতান আহমেদ মৃধাকে ধন্যবাদ জানাই। সেই সঙ্গে সমাজের বিত্তবানদের করোনা রোগীদের চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানাই।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম