বাড়ির পাশ দিয়ে হেঁটে যাওয়ায় গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতন

বরিশাল প্রতিনিধি
০৩ আগস্ট ২০২১, ১৭:২৫আপডেট : ০৩ আগস্ট ২০২১, ১৭:৪২

বরিশালের আগৈলঝাড়ায় যাতায়াতের রাস্তা নিয়ে বিরোধের জেরে এক গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। গত রবিবার (১ আগস্ট) উপজেলার দক্ষিণ বাগধা গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীকে হাসপাতালে ভর্তিতেও বাধা দেওয়া হয়। পরে সোমবার (২ আগস্ট) বিকালে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নির্যাতনের শিকার গৃহবধূর ভগ্নিপতি জানান, রবিবার বিকালে স্বরূপকাঠির কাটাখালী থেকে তার বাড়িতে বেড়াতে আসেন ওই গৃহবধূসহ আরও কয়েকজন আত্মীয়। প্রতিবেশী কাশেম খানের সঙ্গে যাতায়াতের পথ নিয়ে ওই ব্যক্তির দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ দিন বাড়ির পাশ দিয়ে তাদের বাড়িতে প্রবেশের সময় কাশেমের স্ত্রী রেখা বেগম ও ছেলে ইলিয়াস খান গৃহবধূসহ অন্যদের পথরোধ করে। এ নিয়ে তাদের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তারা গৃহবধূকে মারধর শুরু করে। 

তিনি আরও জানান, ইলিয়াসের পরিবারের লোকজন গৃহবধূকে প্রথমে রশি ও পরে লোহার শিকল দিয়ে বাড়ির আমড়াগাছে বেঁধে রাখে। মারধরের সময় পরনের কাপড় ছিঁড়ে গেলে প্রায় বিবস্ত্র অবস্থায় মোবাইল ফোনে তার ছবি তোলে ইলিয়াসের ছেলে আহাদ। উদ্ধার করতে গেলে তার বোন-ভাইকেও মারধর করা হয়।

গৃহবধূর চিৎকারে গ্রাম পুলিশ সদস্য পরেশ দাস, স্থানীয় আবুল কালাম সরদার ও আব্দুল হক ঢালী এগিয়ে এলে তাকে ছেড়ে দিতে বাধ্য হয় ইলিয়াস। পরে হাসপাতালে নিতেও বাধা দেয় তারা। পরদিন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান ভুক্তভোগীর ভগ্নিপতি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক আল আমিন হোসাইন জানান, গৃহবধূর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তার চিকিৎসা চলছে।

অভিযুক্ত ইলিয়াসের বড় ভাই সিরাজ খান নির্যাতনের ঘটনা স্বীকার করে বলেন, বাড়িতে যাতায়াতের পথ নিয়ে দীর্ঘদিন ধরে ভুক্তভোগী গৃহবধূর ভগ্নিপতির সঙ্গে ইলিয়াসের বিরোধ চলছিল। রবিবার ওই পথ দিয়ে যাওয়ার সময় তাদের পরিবারের লোকজনের সঙ্গে ইলিয়াসদের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ওই গৃহবধূকে গাছের সঙ্গে শিকল দিয়ে বেঁধে রাখা হয়।

এদিকে, গাছে বেঁধে গৃহবধূকে নির্যাতনের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বাগধা ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি। 

ঘটনাস্থল পরিদর্শনকারী পুলিশের উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বলেন, উভয়ের সঙ্গে পূর্ববিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ছরোয়ার বলেন, শিকলে বেঁধে এক গৃহবধূকে নির্যাতনের খবর পেয়ে উপ-পরিদর্শক মনির হোসেনকে ঘটনাস্থল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শনে পাঠানো হয়। ভুক্তভোগী গৃহবধূর পরিবার এখনও থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

/এসএইচ/
সম্পর্কিত
‘মে মাসে ৩২৬ নারী ও শিশু নির্যাতনের ঘটনা, বেড়েছে ধর্ষণ’
ডিপফেক-ব্ল্যাকমেইল-ট্রল: নারীদের জন্য অনিরাপদ হয়ে উঠছে অনলাইন
মন্দিরে প্রবেশ নিয়ে বিরোধে নারীকে হেনস্তা, ভিডিও ভাইরালের পর গ্রেফতার ৩
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের