বরিশালের প্রবীণ চিকিৎসক সিরাজুল ইসলামের মৃত্যু

বরিশাল প্রতিনিধি
০৬ আগস্ট ২০২১, ১৭:১৫আপডেট : ০৬ আগস্ট ২০২১, ১৭:১৫

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় প্রবীণ চিকিৎসক অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন সিরাজুল ইসলামের (৯৫) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।

প্রথম নমুনা পরীক্ষায় তার রিপোর্ট পজিটিভ আসে। তবে মৃত্যুর আগে পরীক্ষায় নেগেটিভ আসে রিপোর্ট। করোনা ইউনিটে ১১ দিন চিকিৎসাধীন থাকার পর গতকাল রাতে তার মৃত্যু হয়। শুক্রবার (৬ আগস্ট) বাদ জুমা জানাজা শেষে মুসলিম গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।

ডা. সিরাজুল ইসলামের ছেলে আদনানুল ইসলাম জানান, গত ২৭ জুলাই জ্বর ও শ্বাসকষ্ট হওয়ায় তাকে দ্রুত হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়। ভর্তির পর অবস্থার উন্নতি হয়েছিল। অক্সিজেনের লেভেলও বেড়ে যায়। তবে বৃহস্পতিবার সকাল থেকে বেশি অসুস্থ হয়ে পড়েন। পরে রাত সাড়ে ৯টার দিকে মৃত্যু হয়।

১৯৭০ সালে শের-ই বাংলা মেডিক্যাল কলেজের অ্যানাটমি বিভাগের শিক্ষক হিসেবে যোগ দেন ডা. সিরাজুল ইসলাম। তিনি ‘চান্দু ডাক্তার’ নামেই পরিচিত ছিলেন। অবসরে যান ১৯৯৭ সালে। এর আগে ১৯৬৯ সালে সেনাবাহিনীর ক্যাপ্টেন পদ থেকে অবসর নেন তিনি।

/এসএইচ/
সম্পর্কিত
হঠাৎ হাসপাতাল পরিদর্শনে হাসনাত আবদুল্লাহ, ৫ চিকিৎসককে শোকজ
ধর্ষণের অভিযোগে গ্রেফতার সরকারি চিকিৎসক
হামের প্রাদুর্ভাব: ঈদে ছুটি পাচ্ছেন না সংশ্লিষ্ট চিকিৎসক ও নার্সরা
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি