শের-ই বাংলা মেডিক্যালে ২৪ ঘণ্টায় ১৫ মৃত্যু

বরিশাল প্রতিনিধি
০৯ আগস্ট ২০২১, ১২:৪৭আপডেট : ০৯ আগস্ট ২০২১, ১২:৪৭

বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু হয়েছে। সবাই এ ভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন। একই সময়ে ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। সোমবার (৯ আগস্ট) হাসপাতালের পরিচালক কার্যালয় সূত্র এ তথ্য জানায়।

সূত্র জানায়, রবিবার (৮ আগস্ট) সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন সময়ে ১৫ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৫ জন। তাদের মধ্যে ২৫ জন করোনায় আক্রান্ত। একই সময়ে ২৭ জন করোনা ওয়ার্ডে ভর্তি হন। তাদের মধ্যে ছয় জনের করোনা পজিটিভ। ৩০টি আইসিইউ শয্যার একটিও ফাঁকা নেই।

এদিকে শের-ই মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে প্রকাশিত রবিবার রাতের সবশেষ রিপোর্টে ১৮৮টি নমুনা পরীক্ষায় ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১২.২৩ শতাংশ।

২০২০ সালের মার্চ থেকে এ পর্যন্ত শের-ই মেডিক্যালের করোনা ওয়ার্ডে ভর্তি ছিলেন ছয় হাজার ৬৭৮ জন। তাদের মধ্যে দুই হাজার ৬১ জন করোনা আক্রান্ত ছিলেন। ছাড়পত্র নিয়েছেন পাঁচ হাজার ২২৪ জন। তাদের মধ্যে পজিটিভ ছিলেন এক হাজার ৬৫৭ জন। মোট এক হাজার ২২৫ জনের মৃত্যু হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
আস্থার সংকটে জেলা হাসপাতাল, হামের চাপে মেঝেতেও চিকিৎসা বরিশাল মেডিক্যালে
হামের উপসর্গ: বরিশালে আরও ২ শিশুর মৃত্যু
শের-ই-বাংলা মেডিক্যালে শিশুর মৃত্যু নিয়ে ২ পক্ষের হাতাহাতি
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম