মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ইউপি সদস্য নিহত

বরিশাল প্রতিনিধি
১০ আগস্ট ২০২১, ২২:৫৯আপডেট : ১০ আগস্ট ২০২১, ২২:৫৯

বরিশালের উজিরপুর উপজেলার বিলগাবাড়ি গ্রামে টমটমের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ইউনিয়ন পরিষদ সদস্য সুলতা বৈদ্য (৩২) নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্বামী পঙ্কজ ঢালী গুরুতর আহত হন।

মঙ্গলবার (১০ আগস্ট) বিকাল সাড়ে ৪টায় এ দুর্ঘটনা ঘটে। তিনি বরিশালের উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের সংরক্ষিত ১, ২ ও ৩নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য ছিলেন। তিনি উপজেলার কুড়লিয়া গ্রামে স্বামীর সঙ্গে বসবাস করতেন।

জল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাচ্চু জানান, স্বামীর সঙ্গে মোটরসাইকেলযোগে আগৈলঝাড়া উপজেলা থেকে উজিরপুরের জল্লা ইউনিয়নের কুড়লিয়া গ্রামে নিজ বাড়িতে যাচ্ছিলেন সুলতা। উজিরপুরের বিলগাববাড়ি গ্রামের তারাকান্ত আশ্রম অতিক্রমকালে বিপরীতগামী টমটমের ধাক্কায় স্বামী-স্ত্রী দুইজন মোটরসাইকেল থেকে পড়ে গুরুতর আহত হন।

এ সময় এলাকাবাসী তাদের উদ্ধার করে গৌরনদী আশোকাঠি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সুলতা বৈদ্যকে মৃত ঘোষণা করেন। নিহতের স্বামী পঙ্কজ ঢালী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আরশাদ জানান, ঘটনার পর স্থানীয়রা টমটমসহ চালককে আটক করেছে। চালককে উদ্ধার করে থানায় আনতে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবার থেকে লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের