ফি মওকুফসহ ২৮ দাবি আদায়ে সড়কে বিএম কলেজের শিক্ষার্থীরা

বরিশাল প্রতিনিধি
১১ আগস্ট ২০২১, ১৫:০১আপডেট : ১১ আগস্ট ২০২১, ১৫:০১

সেশন ফি মওকুফসহ ২৮ দফা দাবি আদায়ে বরিশালে সরকারি বিএম কলেজ গেটের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। 

বুধবার (১১ আগস্ট) বেলা সাড়ে ১১টা থেকে ঘণ্টাব্যাপী কলেজের প্রশাসনিক ভবনের গেটের সামনে সড়ক অবরোধ করলে যানজটের সৃষ্টি হয়। অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা এই বিক্ষোভ করেন।

শিক্ষার্থীদের অভিযোগ, করোনাকালীন ক্যাম্পাস বন্ধ থাকা সত্ত্বেও ছাত্র সংসদ, খেলাধুলা, সংস্কৃতি, ছাত্র পরিবহন ও লাইব্রেরি ফি’সহ ২৮টি খাতে ফি ধার্য করেছে কলেজ প্রশাসন। করোনায় কলেজ বন্ধ থাকায় সেশন চার্জসহ এসব ফি মওকুফ করতে হবে।

পরে কলেজ অধ্যক্ষ গোলাম কিবরিয়া ও কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল ইসলাম শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক ছেড়ে চলে যেতে বলেন।

এ ব্যাপারে অধ্যক্ষ গোলাম কিবরিয়া বলেন, শিক্ষার্থীদের দাবি বিবেচনায় নেওয়া হয়েছে। শিক্ষক পরিষদে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করবেন তারা।

এদিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের দাবি মানা না হলে লাগাতার বিক্ষোভ কর্মসূচি পালন করতে বাধ্য হবেন।

/এসএইচ/
সম্পর্কিত
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান