ইঞ্জিন বিকল হয়ে দুইদিন সাগরে ভাসছিলেন ১৫ জেলে  

ভোলা প্রতিনিধি
১৩ আগস্ট ২০২১, ১৬:৪১আপডেট : ১৩ আগস্ট ২০২১, ১৬:৪১

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিংবোট থেকে ১৫ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক এ তথ্য জানিয়েছেন। 

তিনি জানান, গত ১০ আগস্ট মৎস্য আহরণের উদ্দেশ্যে একটি নৌকায় করে ভোলার চরফ্যাশন উপজেলার মাইনুদ্দিন ঘাট হতে ১৫ জেলে সাগরে যান। ওইদিনই মাছ ধরার সময় হাতিয়ার নতুন চ্যানেল থেকে আনুমানিক ১০ নটিক্যাল মাইল দূরে নৌকাটির ইঞ্জিন বিকল হয়ে যায়। ইঞ্জিন বিকল হয়ে নৌকাটি টানা দুইদিন ভাসতে ভাসতে চট্টগ্রাম জেলার সন্দ্বীপ থানার চ্যানেল থেকে ৭ নটিক্যাল মাইল দূরে আসে।

১২ আগস্ট আনুমানিক রাত ৩টায় নৌকার জেলেরা কোস্টগার্ড স্টেশন ভাসানচরকে সাহয্যের আবেদন জানায়। সংবাদ পাওয়ামাত্র পূর্ব জোনের স্টাফ অফিসারের (অপারেশন্স) নির্দেশে একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। এসময় ১৫ জেলেকে জীবিত উদ্ধার করা হয়।

এদিকে কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লে. এম আব্দুর রউফ উক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান উদ্ধার ১৫ জেলেকে শুক্রবার রাত ২ টার দিকে কোস্টগার্ড স্টেশন ভাসানচরে নিয়ে আসা হয়। তাদেরকে খাবার ও চিকিৎসা দেওয়া হয়েছে। 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ