‘খোঁড়া অজুহাতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা সম্পূর্ণ অযৌক্তিক’

বরিশাল প্রতিনিধি
১৮ আগস্ট ২০২১, ১৭:৫৮আপডেট : ১৮ আগস্ট ২০২১, ১৭:৫৮

কওমি মাদরাসাসহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান অবিলম্বে খুলে দেওয়ার দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এ দাবিতে বুধবার (১৮ আগস্ট) বেলা সাড়ে ১১টায় বরিশাল নগরীর টাউন হলের সামনে মানববন্ধন করেছে সংগঠনটি।

সেখানে প্রধান অতিথির বক্তৃতায় ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম বলেন, ‘দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে শিক্ষার্থীরা নানা ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। অনেক বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অস্তিত্ব বিলীন হওয়ার পথে এবং বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা মানবেতর জীবন কাটাচ্ছেন।’

তিনি বলেন, ‘এমন পরিস্থিতিতে করোনার খোঁড়া অজুহাতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা সম্পূর্ণ অযৌক্তিক ও অমানবিক। মহামারি সত্ত্বেও অফিস-আদালত, ব্যাংক-বিমা, শিল্পপ্রতিষ্ঠান ও গণপরিবহন সবই চলমান অথচ দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ।’ এ অস্বস্তিকর অবস্থা থেকে উত্তরণে সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি জানান তিনি।

মানববন্ধনে উপস্থিত ছিলেন- বরিশাল মাহমুদিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা ওবাইদুর রহমান মাহবুব, বায়তুল মোকররম মসজিদের খতিব মাওলানা আব্দুল কাদের, ইসলামী আন্দোলন বরিশাল মহানগর সহ-সভাপতি মাওলানা সৈয়দ নাছির আহমাদ কাওছার, ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, ইশা ছাত্র আন্দোলন কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক কে এম শরীয়াতুল্লাহ, ইসলামী আন্দোলন মহানগর সাধারণ সম্পাদক মাওলানা লুৎফর রহমানসহ অন্যান্যরা।

/এফআর/
সম্পর্কিত
জামায়াতের সঙ্গে সমঝোতা ভেঙে যাওয়া নিয়ে যা বললেন চরমোনাই পীর 
ঢাকার দুই সিটিতে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণা
হামে শিশুমৃত্যু: দায়ীদের বিচার দাবি মাওলানা কাইয়ূমের
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের